Saturday, February 7, 2026
HomeScrollSIR শুনানি, হয়রানি রায়গঞ্জে, ছাড় পেল না প্রসূতিও
SIR Hearing

SIR শুনানি, হয়রানি রায়গঞ্জে, ছাড় পেল না প্রসূতিও

ন্যায্য অধিকারের পরিবর্তে প্রশাসনিক জটিলতা বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে

রায়গঞ্জ: এসআইআর-এর শুনানিকে (SIR Hearing) কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগ উঠল রায়গঞ্জ  ১ নম্বর (Raiganj) অঞ্চলে। শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক, অসুস্থ মহিলা এমনকি ১৫ দিন আগে দুই সন্তান জন্ম দেওয়া এক প্রসূতিকেও ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, পর্যাপ্ত বসার ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার অভাবে চরম দুর্ভোগে পড়েন বহু মানুষ।

এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার একাধিক সাধারণ নাগরিক ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রমজান আলী। তাঁদের অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। মানুষের ন্যায্য অধিকারের পরিবর্তে প্রশাসনিক জটিলতা বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

আরও পড়ুন- তাম্রলিপ্ত পুরসভার নতুন চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা, সরতে হল চঞ্চল খাঁড়াকে

রমজান আলী স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের এই হয়রানির যোগ্য জবাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দেওয়া হবে। তিনি আরও বলেন, রায়গঞ্জ ১ নম্বর অঞ্চলের একটি হাইস্কুলে স্থাপিত শুনানি কেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে মানুষকে।

সব মিলিয়ে এসআইআর-এর শুনানি ঘিরে প্রশাসনিক ব্যবস্থাপনা ও মানবিকতার অভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাজুড়ে।

Read More

Latest News