Tuesday, February 10, 2026
HomeScrollসাত পাকে বাঁধা পড়লেন দেবমাল্য-মধুমিতা
Madhumita Sarcar

সাত পাকে বাঁধা পড়লেন দেবমাল্য-মধুমিতা

অগ্নিসাক্ষী রেখে দেবমাল্যর সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী

কলকাতা: সরস্বতী পুজো মানে বাঙালি বাঙালির ভ্যালেন্টাইন্স ভে। ভ্যালেন্টাইন্স ডে’তেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বসন্তের গোধূলিতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakraborty) হাত ধরে শুক্রবার নতুন জীবন শুরু করলেন মধুমিতা। ২৩ জানুয়ারি অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হল বিয়ে।

শুটিংয়ের ব্যস্ততার মাঝে গত কয়েক মাস ধরে বিয়ের প্রস্তুতি সেরেছেন মধুমিতা নিজে। কেনাকাটা থেকে কার্ড বিলি—সব কিছুতেই ছিল তাঁর সক্রিয় উপস্থিতি। বিয়ের আসর বসে বারুইপুরে অভিনেত্রীর আত্মীয়ের বাগানবাড়িতে। চারপাশে সবুজ, আলো-ফুলে সাজানো সেই ওই বাড়িতে এদিন সন্ধ্যায় বসে চাঁদের হাট। বিয়ের মূল লগ্নে সাবেকি বাঙালি সাজে ধরা দেন অভিনেত্রী।

লাল বেনারসীতে জমকালো জরি আর সুতোর কাজ, হাতে সোনার গয়না, নাকে নথ, ঝুমকো, মাথায় সোনালি মুকুট। সিঁথিতে দেবমাল্যের দেওয়া সিঁদুর, কপালে চন্দনের কলকায় মধুমিতা যেন চেনা পর্দার চরিত্রকে ছাপিয়ে একেবারে ঘরের মেয়ে, বাঙালি বধূ।

আরও পড়ুন: কাজল কালো চোখ, এলো চুলে আরাত্রিকা ঠির যেন ‘মহানায়িকা’

মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তীর বিয়ের ভুরিভোজের মেনুতে কিন্তু আধুনিক ও মোগলাই খানা ছিল। আমন্ত্রিত অতিথিদের জন্য সাজানো হয়েছিল বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই— সব ছিল সুপারহিট! শুরুতেই রাজকীয় আপ্যায়ন কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই: বিয়ের আসরে বাঙালির সবথেকে প্রিয় ভেটকি মাছের মুচমুচে ফিশ ফ্রাই এবং সঙ্গে কাসুন্দি।

Read More

Latest News

toto DEPOBOS