ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপ (T20 Worldcup 2026) খেলবেন না প্যাট কামিন্স (Pat Cummins)! জানা যাচ্ছে, চোটের কারণেই তিনি এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এর ফলে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। এদিকে কামিন্সের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বেন ডোয়ারশুইস। তবে শুধু কামিন্স একা নন, স্টিভ স্মিথকে (Steve Smith) বিশ্বকাপের স্কোয়াডে রাখেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (Cricket Australia)।
নির্বাচক টনি ডোডেমেইড এক বিবৃতিতে জানিয়েছেন, “পিঠের চোট থেকে সেরে উঠতে প্যাটের আরও সময়ের প্রয়োজন হবে। সেই কারণে সুযোগ দেওয়া হয়েছে বেন-কে। তিনি বা-হাতি পেস বোলিংয়ের পাশাপাশি অসাধারণ ফিল্ডার। শেষের দিকে দ্রুত রান করতে সক্ষম। আমরা বিশ্বাস করি যে বেন-এর সুইং করানোর ক্ষমতা আমাদের প্রত্যাশিত কন্ডিশন ও দলের সামগ্রিক কাঠামোর সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে।”
আরও খবর : ইনস্টাগ্রাম পোস্ট থেকে কত টাকা আয় করেন বিরাট কোহলি?
উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পেয়েছিলেন কামিন্স (Pat Cummins)। সেই কারণে ওই সিরিজ পাঁচটির মধ্যে চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। কামিন্সের পাশাপাশি জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও সংশয় দেখা গিয়েছিল। তবে সেই সংশয় দূর হয়েছে বলে খবর। ফলে তাঁদেরকে স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্ট। তাঁর জায়গায় কুইন্সল্যান্ড বুলস দলে জায়গা পেয়েছেন। ব্যাটার ম্যাট রেনশ-কেও সুযোগ দেওয়া হয়েছে। তবে দলে স্টিভ স্মিথকে দেখতে না পেয়ে অবাক অনেকে।
টনি ডোডেমেইড আরও বলেছেন, শ্রীলঙ্কায় আমাদের খেলা রয়েছে। সেখানে স্পিন সহায়ক হতে পারে। প্রথমের দিকে কারা ব্যাট করবেন তা ঠিক হয়ে গিয়েছে। মিডল অর্ডারে থাকবেন রেনশ। চোট সারিয়ে দলে ফেরার কথা টিম ডেভিডের। কিন্তু তাঁর অনুপস্থিতে মিডল অর্ডারে নামতে পারেন ম্যাট রেনশ।
দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
দেখুন অন্য খবর :







