Saturday, February 7, 2026
HomeScrollপাকিস্তানে ভয়াবহ হামলা BLA গোষ্ঠীর! মৃত বহু
BLA

পাকিস্তানে ভয়াবহ হামলা BLA গোষ্ঠীর! মৃত বহু

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে

ওয়েব ডেস্ক : ভয়াবহ হামলা পাকিস্তানে। সেখানকার সাতটি প্রদেশে হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি (BLA)। আত্মঘাতী হামলার (Attack) পাশাপাশি থানাতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ৪ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন একাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সেখানে এখনও সংঘর্ষ চলছে বলেই খবর।

জানা যাচ্ছে, কোয়েটা, পাসনি, মাস্তাং, নুশকি, গোয়াদর দালবান্দিন এবং কালাতে একযোগে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি (BLA)। কোয়েটার সারিয়াব রোডে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে খবর। সেই হামলায় ২ পুলিশ কর্মীর মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে। তার পর এক থানাতেও হামলা চালানো হয়েছিল। সেই হামলাতেও আরও ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

আরও খবর : আর্থিক সংকটের মুখে রাষ্ট্রপুঞ্জ, সদস্য দেশগুলিকে বকেয়া মেটানোর আহ্বান মহাসচিব গুতেরেসের

এর পাশাপাশি মাস্তাং জেলেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখান থেকে ৩০ জন বন্দি পালিয়ে গিয়েছে বলে খবর। বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে মারধর, মূল্যবান জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ উঠেছে। এমনকি এক টেররিজম ডিপার্টমেন্টের অফিসও বিএলএ (BLA)-দের দখলে চলে গিয়েছে। তবে এই হামলার ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে পাক সেনা ও পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা।

এই হামলার ঘটনায় বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে সেনার বিরুদ্ধে তারা এই লড়াই চালিয়ে যাবে। তাঁদের এলাকা জোর করে দখল করে রেখেছে পাক সরকার। প্রসঙ্গত, এর আগে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়েছিল বালোচ বিদ্রোহীরা। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর আবার মৃত্যুর ঘটনা ঘটে গেল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News