Tuesday, May 5, 2026
HomeScrollসরছে বাধা, ইচ্ছাপূরণ হবে এই রাশিগুলির
Zodiac Sign

সরছে বাধা, ইচ্ছাপূরণ হবে এই রাশিগুলির

আজ সপ্তাহের প্রথম দিন, কেমন যাবে আপনার গোটা সপ্তাহ

সরছে বাধা, ইচ্ছাপূরণ হবে, এই রাশিগুলির। সপ্তাহজুড়েই গ্রহ নক্ষত্রের পরিবর্তনে একাধিক রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে। এত দিন যে বাধাগুলি আপনাকে ভোগাচ্ছিল, এবার অনেকটাই চিন্তা মুক্ত হবেন আপনি।

মেষ রাশি- সমস্ত বাধা পার হয়ে এক নতুন সময় আসতে চলেছে এই জাতক-জাতিকাদের জীবনে। আর্থিক উন্নতি, কর্মজীবনে সুনাম বাড়বে। পদোন্নতি হবে। দাম্পত্য জীবনে মধুর সময় আসবে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ রাশি- বাড়বে আত্মবিশ্বাস, আসবে বিদেশ যাওয়ার সুযোগ। কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি, বেতন বৃদ্ধি। স্বাস্থ্যের উন্নতি। যারা কাজের অন্বেষণ করছেন তাদের নামী-সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরির সুযোগ আসবে।

মিথুন রাশি- সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি হবে। কাজের ক্ষেত্রে এতদিন যে বাধা গুলি আসছিল, এবার তার দূর হবে। কাজের ক্ষেত্রে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। বিবাহের কথাবার্তা শুরু হতে পারে।

কর্কট রাশি- আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা জরুরি। এই মাসের মাঝামাঝি সময় থেকে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। সঞ্চয় বাড়বে। কর্মজগতে প্রমোশন, বেতন বাড়বে। সহকর্মীদেরে সহযোগিতা পাবেন।

সিংহ রাশি- কর্মজগতে বেশ কিছু সময় ধরে চাপানউতোর চলছে, এবার এই সমস্ত সমস্যা চিরতরে বিদায় নেবে। নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। মান-সম্মান বাড়বে। একাধিক উপায়ে ধনাগম। জীবনের মানে খুঁজে নেওয়ার সময় এসেছে।

কন্যা রাশি– জীবনের অপূর্ণ স্বাদগুলি পূরণ হবে। ভ্রমণ হবে, বিদেশেও ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নাম-মান-যশ-প্রভাব বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। জীবনে ছোট-বড় ভুল ত্রুটি গুলিকে শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার সময় এসেছে।

আরও পড়ুন-  ২০২৬ সালে তিনটি রাশির জ্যাকপট, বদলে যাবে ভাগ্য

তুলা রাশি- এই সপ্তাহের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের কর্মজগতে উন্নতি। দুই ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি। কাজের সূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য্য ফিরে আসছে। তবে শরীর একটু ভোগাতে পারে, দীর্ঘস্থায়ী হবে না।

বৃশ্চিক রাশি- আত্মবিশ্বাস বাড়বে। নিজেকে নতুন করে চেনার সুযোগ আসবে। নিজের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। ধ্যান-আধ্যাত্মিক চিন্তা-ভাবনা বাড়বে। কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে।

ধনু রাশি- কর্মজীবনে সফল হবেন নিজ চেষ্টায়। যারা চাকরি খুঁজছেন তারাও এবার পছন্দসই চাকরি পাবেন। নিজের মেধা ও দক্ষতা দিয়ে সমাজে প্রতিষ্ঠা পাবেন। প্রভাবশালী কোনও ব্যক্তির সংস্পর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে,আত্মবিশ্বাসী হবেন।

মকর রাশি- নতুন করে কর্মজগতে একাধিক সুযোগ আপনার কাছে আসতে পারে। সমাজে প্রতিষ্ঠা পাবেন। আপনি যেমন কর্ম করবেন, ভাগ্য আপনাকে সেইরকমই প্রতিদান দেবে। অলসতা ত্যাগ করে কাজের দিকে মন দিলে জীবন যেকোন কঠিন বাধা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।

কুম্ভ রাশি- পরিশ্রমের ফল পাবেন। কাজের ক্ষেত্রে নিজের জায়গা তৈরি করতে পারবেন, পরিচিত বাড়বে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। ধ্যান-প্রাণায়মের দিকে মনোনিবেশ বাড়ান। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, পরে সব মিটে যাবে।

মীন রাশি- সময় নিন, কর্মজগতে কোনও কারণে সমস্যা তৈরি হতে পার, তবে অযথা ধৈর্য্য হারাবেন না। সমকর্মীদের মতামতকে গুরুত্ব দিন। কোনও কাজ পছন্দ না হলে, সেখানে নিজের মতামত দিতে যাবেন না, কিছুক্ষণ নীরব থাকুন। কর্মজগতে কাজের চাপ বাড়তে পারে। তবে এই বছরের মধ্যেই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto