Monday, June 29, 2026
HomeBig news‘বাংলার মানুষকে বিরক্ত করবেন না’ বঙ্গভবনের সামনে থেকে হুঙ্কার মমতার
Mamata Banerjee

‘বাংলার মানুষকে বিরক্ত করবেন না’ বঙ্গভবনের সামনে থেকে হুঙ্কার মমতার

বঙ্গভবন থেকে কেউ বাইরে এলে আটকাতে পারে পুলিশ! সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা

ওয়েবডেস্ক- এসআইআর (SIR) আবহে উত্তপ্ত হল দিল্লি (Delhi) ! এসআইআর সংঘাত চরমে উঠল। বঙ্গভবনের (Banga Bhavan) সামনে পুলিশের নজরকাড়া ব্যারিকেড, তা দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কার্যত ক্ষোভে ফেটে পড়েন তিনি। দিল্লি পুলিশের এই কাজকে অতিসক্রিয়তা বলে অভিযোগ তুলে লাগাতার আক্রমণ শানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর হুঙ্কার, বাংলার মানুষকে বিরক্ত করবেন না। বেশ শক্তি দেখাবেন না। বিজেপি সরকারকে তীব্র নিশানা কর গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী।

আজ বিকেলে নির্বাচন কমিশনে সঙ্গে বৈঠক। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন তিনি। তার আগেই উত্তপ্ত হল বঙ্গভবন। ভবনের সামনের রাস্তা ঘিরে রাখা হয়েছে। মনে করা হচ্ছে,  বঙ্গভবন থেকে কেউ বাইরে বের হতে গেলে, তাদের আটকে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে সংঘাত আরও তীব্র আকার নিতে পারে।

আরও পড়ুন-  দেশের কেউ না লড়লে, আমি লড়ব’ বঙ্গভবনের সামনে থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এসআইআর আবহে সংঘাত ক্রমশই তীব্র আকার নিচ্ছে। ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর লাগু করে নির্বাচন কমিশন। এত কম সময়ে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর এসআইআর শুনানি শুরু হতেই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। বৃদ্ধ- বৃদ্ধা-প্রতিবন্ধী থেকে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুনানিতে ডাকা নিয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। এর পর ফের আগুনে ঘিরে পড়ে মাইক্রো অবজার্ভার নিয়োগ। প্রশিক্ষণ ছাড়াই কীভাবে মাইক্রো অবজার্ভার নিয়োগ? এই নিয়ে কমিশনের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে এখনও পর্যন্ত ৬টি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই দিল্লিতে উত্তেজনা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO