Tuesday, March 24, 2026
HomeScrollফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু!
Migrant worker

ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু!

পরিকল্পনা করে খুন, দাবি পরিবারের

ওয়েব ডেস্ক : ফের ভিনরাজ্যে মৃত্যু (Death) বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। এবার ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai)। সেখানকার রেললাইনের ধার থেকে ওই শ্রমিকের মৃত দেহ উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় মৃত শ্রমিকের দেহ বাড়ি ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও গ্রামবাসীরা। পরিবারের তরফে দাবি করা হয়েছে, পরিকল্পনা করে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম আলফাজ মণ্ডল। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। রোজগারের আশায় সাত বছর আগে গিয়েছিলেন মুম্বইয়ে। সেখানে রেলস্টেশনের নির্মাণকাজে এক ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মুম্বইয়ের ডাকিয়ার রোড এলাকায় থাকতেন তিনি। অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি, সোমবার রাতে প্রায় আটটা নাগাদ কাজ সেরে ট্রেনে করে ফিরছিলেন আলফাজ। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। তার পরে মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের মসজিদ বন্দরের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় ওই শ্রমিকের (Worker) ক্ষতবিক্ষত দেহ। তার পরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এর পরেই মৃতের পরিবারকে জানানো হয়। তবে কী কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা থেকে গিয়েছে।

আরও খবর : SIR মামলাকে সুপ্রিম অগ্রাধিকার!মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি আজই?

পরিবারের দাবি, ট্রেনে ফেরার সময় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, নাকি পরিকল্পনা করে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে? তার সঠিক তদন্ত প্রয়োজন। মৃতের ভাই জিন্না আলি ও আত্মীয় শফিকুল গাজির বলেন, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর যে নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে, এই মৃত্যুও তারই অংশ হতে পারে।

সঙ্গে জানানো হয়েছে, বাংলা ভাষায় কথা বলার জন্য বা বাঙালি পরিচয়ের কারণেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। তাঁদের দাবি, মহারাষ্ট্র পুলিশ এই ঘটনার নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হয়েছে, এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য রাজ্য সরকার যেন বিষয়টিতে হস্তক্ষেপ করে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot