Sunday, June 28, 2026
HomeBig newsবিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট, পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
State Budget 2026

বিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট, পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

কেন্দ্রীয় বাজেটে আশাহত বঙ্গবাসী, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সকলেই

ওয়েবডেস্ক- মাঝে একদিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার চলতি অধিবেশনের (Legislative Assembly) দ্বিতীয় দিন। দুপুর সাড়ে বারোটায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C. V. Anand Bose) অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হবে। এরপর দুপুর ২.৩০ মিনিটে আগামী অর্থবর্ষের প্রথম তিন মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ (Sate Budget) করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (State Finance Minister Chandrima Bhattacharya) । তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকের কর্মসূচিও রয়েছে বলে সচিবালয় সূত্রের খবর। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বিশেষ বরাদ্দ না থাকায় এবার রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী।

প্রশাসনিক সূত্রে খবর, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে প্রাধান্য দিয়ে রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতি চাঙা করার লক্ষ্যেই বাজেট সাজানো হচ্ছে। পরিকাঠামো উন্নয়নে রাস্তাঘাটের কাজ, কর্মসংস্থান বৃদ্ধি এবং লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পে জোর দেওয়া হতে পারে। বিভিন্ন দফতরে চলা আলোচনায়, জল্পনা সরকারি কর্মীদের বৃদ্ধির।

সম্প্রতি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন রাজ্য কারও কাছে ভিক্ষা চায় না, রাজ্যই মানুষের পাশে থাকবে, মনে করা হচ্ছে সরকারের এই অবস্থানই বাজেটে প্রতিফলিত হতে পারে। সেই প্রেক্ষিতে রাজ্যের মোট বাজেট বরাদ্দ সাত থেকে আট শতাংশ বাড়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এছাড়াও রাজ্যের অন্যতম বড় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও থাকতে পারে বাজেটে।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে গত পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌছেছে বলে খবর। ২০২৫-২৬ অর্থবর্ষে ২৭ হাজার কোটি টাকা এই খাতে বরাদ্দ ছিল। এবারের বাজেটে সেই অঙ্ক কতটা বাড়ে, সেদিকেই নজর থাকবে। এছাড়াও সামাজিক সুরক্ষা পরিষেবার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের জন্য কিছু সুবিধা ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ,বিপুল অঙ্কের অর্থ আটকে থাকা এবং কেন্দ্রীয় করের ভাগ না বাড়ায় রাজ্যের কোষাগারে চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের  রাজস্ব ঘাটতি সামাল দিতে এফআরবিএম আইনের সীমার মধ্যে থেকেই ঋণ নেওয়ার ইঙ্গিত,  সে পথে রাজ্য এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

আরও পড়ুন-  কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটের আকার ছিল ২ লক্ষ ৯৯ হাজার ৬৪৪ কোটি টাকা। তৃতীয়বার সরকার গঠনের পর জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে তা বেড়ে দাঁড়ায় ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকায়। সেই বছর  ৫ ফেব্রুয়ারিই অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল। এবছরও একই দিনে ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে চলেছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ধারনা,  আগেরবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারও মিলতে পারে জনমুখী বাজেট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO