Wednesday, May 13, 2026
HomeScrollসুপ্রিম রায় না মানলে রাজ্যজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
DA Movement

সুপ্রিম রায় না মানলে রাজ্যজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

ডিএ আন্দোলন বাঙালি অস্মিতার লড়াই, বললেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ

কলকাতা: বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট  (Supreme Court)। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। আর সুপ্রিম রায়কে স্বাগত জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)। পাশাপাশি তাঁর দাবি, হকের টাকা পেতে এখনই পথ ছাড়বেন না সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) আন্দোলন শুধুমাত্র ডিএ বাড়ানো বা বকেয়া মেটানোর লড়াই নয়। রাজ্যের কর্মচারীদের জন্য লড়াই বলে দাবি করেছেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, “এটা লড়াই এ রাজ্যের প্রতিটি স্তরের খেটে খাওয়া মানুষের জন্য লড়াই।ডিএ-র লড়াই বাঙালির অস্মিতার লড়াই। এই রায় সম্পর্কে বলতে গিয়ে ভাস্কর বলেন, ‘আজকের বাজেটেই ডিএ- প্রভিশন রাখতে হবে। যদি সেই প্রভিশন না থাকে, তাহলে পথে নামতে হবে।’ তিনি বলেন, পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে আমাদের লড়াই। শীর্য আদালত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি এই রায় না মানে, তাহলে আমরা বড় আন্দোলনে নামব। বাকি ৭৫ শতাংশ ডিএের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রাজ্যের অর্থস্বাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবে আগামী ১৫ মে। সেই দিনই ফের শুনানি হবে। বাকি ৭৫ শতাংশ কবে দিতে হবে তা নিয়ে শুনানি হবে।”

আরও পড়ুন: ডিএ কোনও দান বা অনুদান নয়, আইনসিদ্ধ অধিকার, কর্মীদের অভিনন্দন শুভেন্দুর

DA মামলা (DA Case) নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বকেয়া DA-র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ শীর্ষ আদালত জানিয়েছে, DA মৌলিক অধিকার নয়, এটি পরিবর্তনশীল৷ এক্ষেত্রে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে আদালত৷ অন্তর্বর্তী নির্দেশ তুলে নিয়ে আদালত অবিলম্বে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, রাজ্যকে এই নির্দেশ কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto