Monday, June 29, 2026
HomeScrollবিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন ভারতীয় বোলার!
T20 World Cup 2026

বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন ভারতীয় বোলার!

চোট নিয়ে BCCI-এর তরফে কিছু জানানো হয়নি

ওয়েব ডেস্ক : শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। তার আগে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত (India)। ওই ম্যাচেও দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা। ফলে বিশ্বকাপের আগে বেশ স্বস্তিতে লাগছিল ভারতীয় শিবিরকে। কিন্তু অস্বস্তি তৈরি হল অন্য জায়গা থেকে। কারণ, চোট পেলেন হর্ষিত রানা (Harshit Rana)।

এই ওয়ার্মআপ ম্যাচে চোট সারিয়ে ফিরেছেন তিলক বর্মা। ফিরেই নিজের ফর্মের পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু তিনি ফিরলেও, চোট পেলেন রানা। কারণ, গতকালের ম্যাচে বল করার সময় বেশ অস্বস্তিতে দেখা যায় হর্ষিতকে। এক ওভারে রান আপ নিতে গিয়ে থেমে যান তিনি। তার পর দেখা যায় রানা হাঁটু ধরে বসে রয়েছেন। ফলে ঝুঁকি না বাড়িয়ে তাঁকে তুলে নেওয়া হয়। তবে রানার চোট নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে কিছু জানানো হয়নি।

আরও খবর : রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট

তবে মনে করা হচ্ছে হাঁটুতে কোন সমস্যা রয়েছে হর্ষিতের। অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। কিন্তু, তার আগে ভারতের স্কোয়াডে থাকা হর্ষিতের চোট নিয়ে চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে একান্ত যদি তিনি খেলতে না পরেন, সেক্ষেত্রে ভারতের হাতে জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবের মতো বিকল্প রয়েছে।

অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪০ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটারদেরকে ভালো ফর্মেই দেখা গিয়েছে। এর পাল্টা মাঠে নেমে অ্যাটাক শুরু করেছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু ২১০ রানে ইনিংস শেষ হয়ে যায় তাঁদের। পড়ে সাতটি উইকেটও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO