Monday, June 29, 2026
HomeBig newsরাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি!
West Bengal Budget

রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি!

অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য অন্তর্বর্তীকালীন ভাতা ঘোষণা করল রাজ্য সরকার

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হল অন্তর্বর্তীকালীন বাজেট (West Bengal interim Budget)। সেখানে সাধারণ মানুষের জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এই বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। যার ফলে বহু মানুষ সুবিধাই পেতে চলেছেন।

এদিন রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করে বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হবে। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। আর এ সবের জন্য ২৮০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।

আরও খবর : বাজেটে বিরাট ঘোষণা! ‘যুব সাথী’ প্রকল্পে বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা

এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) এবং গ্রিন পুলিশদের জন্যও এদিন বড় ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তাঁদের জন্য ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আর এই অর্থ দেওয়ার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে।

অন্যদিকে মাধ্যমিক পাশ বেকারদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বাংলার যুব সাথী’। আগামী ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু বলে জানানো হয়েছে। সঙ্গে বলা হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে এই ভাতা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO