Tuesday, March 24, 2026
HomeScrollঅঙ্গনওয়াড়ির খাবারে পোকা! ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
Andal

অঙ্গনওয়াড়ির খাবারে পোকা! ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

শিশুরা অসুস্থ হলে দায়িত্ব কে নেবে? প্রশ্ন অভিভাবকদের

ওয়েব ডেস্ক : অঙ্গনওয়াড়ির (Anganwadi) পুষ্টিকর খাবারে পোকা! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল দুর্গাপুরের (Durgapur) অন্ডালে (Andal)। তার জেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল। ক্ষোভে ফেটে পড়লেন অভিবাবকরা। জানা যাচ্ছে, অভিভাবকদের ক্ষোভের সামনে মেজাজ হারান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা।

জানা গিয়েছে, অন্ডালের (Andal) উখড়ার শফিক নগরের ২৪২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে গর্ভবতী মহিলারা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টিকর খাবার নিতে এসেছিলেন। কিন্তু তা নিতে গিয়েই চোখ কপালে ওঠে তাঁদের। কারণ হাড়িতে রাখা চালের মধ্যে দেখা যায়, ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনা জানাজানি হতের শোরগোল পড়ে যায়।

আরও খবর : জয়নগরে ‘বিধায়কের পরিবর্তন চাই’ পোস্টার ঘিরে ঝড়

এর পরেই অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi Center) সামনে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রশ্ন তোলেন, তাঁদেরকে নিম্নমানের খাবার কেন দেওয়া হবে? তাঁরা আরও অভিযোগ করেন, শিশুরা বা গর্ভবতী মহিলারা অসুস্থ হলে তার দায় কে নেবে? সে নিয়েও বিক্ষোভ শুরু হয়। অর্জুন গোস্বামী নামে এক অভিভাবক অভিযোগ করেন,”যেসব শিশুরা বসে অঙ্গনওয়াড়ির পুষ্টিকর খাবার খায়। তাদের কি হবে? তারা অসুস্থ হলে দায়িত্ব কে নেবে?”

যা নিয়ে বেশ কিছু সময় ধরে ওই অঙ্গলওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। আর এই ঘটনা নিয়ে অন্ডাল ব্লকের শিশু ও নারী কল্যাণ দপ্তরের আধিকারিক প্রীতম সাতরা জানান, “এরকম একটি ঘটনা ঘটেছে শুনেছি। আমি অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে ডেকে পাঠাবো। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot