Saturday, March 28, 2026
HomeScrollহরিয়ানায় মেলায় ছিঁড়ে পড়ল সুনামি দোলনা, আহতদের উদ্ধারে গিয়ে মৃত্যু পুলিশ অফিসারের
Surajkund International Crafts Fair

হরিয়ানায় মেলায় ছিঁড়ে পড়ল সুনামি দোলনা, আহতদের উদ্ধারে গিয়ে মৃত্যু পুলিশ অফিসারের

জখম ১২ জন, আহতদের উদ্ধারের জন্য ছুটি গিয়েছিলেন ইন্সপেক্টর জগদীশ প্রসাদ

ওয়েবডেস্ক-  হরিয়ানায় (Haryana) মেলা চলাকালীন বড়সড় দুর্ঘটনা। ছিড়ে পড়ল সুনামি দোলনা (Tsunami Swing) । মৃত্যু পুলিশ অফিসারের (Police Inspector)। হরিয়ানার ফরিদাবাবাদে সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা (Surajkund International Crafts Fairচলছিল, সেখানে এই দুর্ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সুনামি দোলনায় বহু মানুষ চড়ে আনন্দ উপভোগ করছে। স্বাভাবিক নিয়মে চলতে চলতেই হঠাৎ করেই সেটি উল্টে যায়। ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু সহ আহত হয়েছেন ১২ জন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়ে ওই পুলিশ অফিসারের। আহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই মেলা কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়, পুলিশ ঘটনাস্থল ব্যারিকেড করে দিয়েছে। দোলান ছিঁড়ে পড়ার পরেই মেলার ২ নাম্বার গেটের খিলানটি ভেঙে পড়ে, এখানে আরও দুজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খিলানে থাকা কাঠ ও ধাতু মেলায় আসা মানুষের মধ্যে হঠাৎ করেই ভেঙে পড়ে।

আরও পড়ুন-  রাজস্থানে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আহত বহু

এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনায় শোকজ্ঞাপন করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি লেখেন, ফরিদাবাদে আয়োজিত সুরজকুণ্ড মেলার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহৎ। মৃতের পরিবারের উদ্দেশে আমারা গভীর সমবেদনা। আহত দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। হরিয়ানা সরকার আহতদের এবং তাদের পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য অত্যন্ত তাৎক্ষণিকতা এবং সংবেদনশীলতার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যান পর্যটক মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা। সুনামি’র দোলনা ভেঙে পড়ে, একজন পুলিশ পরিদর্শক সহ একাধিক ব্যক্তি আহত হন। দোলনাটি ২৬ জন জন ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।  পালওয়াল-ভিত্তিক ইন্সপেক্টর জগদীশ প্রসাদের মৃত্যু হয়েছে। দোলনাটি যখন হেলে পড়েছিল, তখন তিনি দৌড়ে গিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করেন।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto