Wednesday, June 3, 2026
HomeScrollএবার কি হবে রাজ্যের ৪ অফিসারের? নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের!
Election Commission

এবার কি হবে রাজ্যের ৪ অফিসারের? নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের!

মুখ্যসচিবকে ডেডলাইন, রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের

কলকাতা: ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের।রাজ্যের ৪ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্যসচিবকে ডেকে স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের (Election Commission)। রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে এনিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বারুইপুর ও ময়নার ২ ERO, ২ AERO-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। ফের রাজ্যের এই ৪ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এসআইআরের কাজ নিয়ে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই নিয়ে মুখ্যসচিবকে তলব করা হয়েছে।নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পরেও কেন ব্যবস্থা নেয়নি রাজ্য? এবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চরম হুঁশিয়ারি দিল কমিশন। বারুইপুর ও ময়নার ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার চূড়ান্ত ডেডলাইন ঘোষণা। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব নবান্নের কাছে।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কড়া নির্দেশ দিল কমিশন।আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবারের মধ্যে রাজ্যকে এই বিষয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা, বাদ যেতে পারে ১১ লক্ষ ভোটারে নাম!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO