ময়না- ময়নায় (Moyna) বিজেপির জেলা পরিষদ (BJP Zilla Parishad) সদস্য গ্রেফতার, পুলিশকে কোর্টে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) । পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
গত শনিবার ময়নায় তৃণমূল কর্মীকে মারধর করার ঘটনায় বাকচার বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সিংকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, তিনি উত্তম সিং মারধরের ঘটনা নিজের মুখে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নেমেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিকালে ধৃত নেতার বাড়িতে যাওয়ার পথে ময়না থানার সামনে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘হুঁশিয়ার আইসি ও ওসি। আমি ওঁর (ধৃত নেতার) স্ত্রীকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি। এই গ্রেফতারি নিয়ে আমরা রিট পিটিশন করব। আদালতের মাটিতেই এর ফয়সালা হবে, দেখা হবে আদালতে।
আরও পড়ুন- SIR প্রক্রিয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!
উল্লেখ্য, বিধানসভা ভোটের আবহে ক্রমশই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। সুপ্রিম কোর্ট রাজনৈতিক নেতা-ব্যক্তিদের সংযত আচরণের পরামর্শ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন রাজনৈতিক নেতাদের (Political Leader) দেশে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, নির্বাচন (Election) পারস্পরিক শ্রদ্ধার (Mutual Respect) ভিত্তিতে লড়া উচিত মন্তব্য সুপ্রিম কোর্টের (Superme Court) ।
এদিকে এসআইআর নিয়ে এখনও চাপানউতোর অব্যাহত। গতকালই ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিজেপি ও কমিশনকে তোপ দেগেছেন মুখ্যমন্







