Saturday, July 11, 2026
HomeScrollপায়ে গুলি খেয়েও থামেনি! সেনা কুকুর ‘টাইসন’-এর দেখানো পথেই কিশ্তওয়ারে খতম ৩...
Army Dog Tyson

পায়ে গুলি খেয়েও থামেনি! সেনা কুকুর ‘টাইসন’-এর দেখানো পথেই কিশ্তওয়ারে খতম ৩ জঙ্গি

কিশ্তওয়ারের ছত্রু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল

ওয়েব ডেস্ক: গুলিবিদ্ধ হয়েও দমেনি সে। সামনে এগিয়ে পথ দেখিয়েছে সেনাকে। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কিশ্তওয়ারে জঙ্গিদের গোপন আস্তানা চিহ্নিত করতে অগ্রণী ভূমিকা নিল ভারতীয় সেনার (Indiam Army) জার্মান শেফার্ড ‘টাইসন’। তার দেখানো পথেই অভিযানে নেমে তিন জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী।

সেনা সূত্রে খবর, কিশ্তওয়ারের ছত্রু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য মিলেছিল। কিন্তু সুনির্দিষ্ট অবস্থান জানা ছিল না। সেই সময়েই তল্লাশি অভিযানে নামানো হয় স্পেশ্যাল ফোর্সে নিযুক্ত কুকুর ‘টাইসন’-কে। দুর্গম জঙ্গলে পথ দেখিয়ে জঙ্গিদের আস্তানার কাছে পৌঁছে দেয় সে। ঠিক সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। গোলাগুলির মাঝেই একটি গুলি লাগে ‘টাইসন’-এর পায়ে। কিন্তু আহত অবস্থাতেও সে থামেনি— আস্তানা শনাক্ত না করা পর্যন্ত এগিয়ে গিয়েছে।

আরও পড়ুন: পূর্ণিমার রাতে চাঁদের আলোয় পাহাড়ে টয়ট্রেন! দার্জিলিঙে শুরু নতুন চার্টার্ড পরিষেবা

অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার সইফুল্লা রয়েছে, যে দীর্ঘদিন ধরে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল। গত দু’বছর ধরে ওই এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল সে। অবশেষে রবিবারের অভিযানে তার মৃত্যু হয়। বাকি দু’জনের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। অভিযানে সেনার পাশাপাশি রাজ্য পুলিশের দলও অংশ নেয়।

আহত ‘টাইসন’-কে দ্রুত বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। সেনাকর্তাদের মতে, সময়মতো আস্তানা চিহ্নিত করে দেওয়াতেই এই সাফল্য সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা কুকুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৪ সালে ‘ফ্যান্টম’ নামে এক সেনা কুকুর অভিযানে শহিদ হয়েছিল। এ বার সেই সাহসিকতার নজির গড়ল ‘টাইসন’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto