Saturday, July 11, 2026
HomeScrollদোলের ছুটিতে ঘুরতে যেতে চান টিকিট পাচ্ছেন না? স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের
Holi Special Train

দোলের ছুটিতে ঘুরতে যেতে চান টিকিট পাচ্ছেন না? স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

পুরী স্পেশ্যাল, কলকাতা-এনজেপি, হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেন, কবে চলবে?

কলকাতা: দোলে পুরী যেতে চাইছেন, কিন্তু টিকিট পাচ্ছেন না? এবার যাত্রীদের সুবিধার্থে দোল স্পেশ্যাল ট্রেন (Holi Special Train) ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। টিকিটের চাহিদার কথা মাথায় রেখেই দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ-মালতিপাটপুর রুটে ও ডানকুনি-আনন্দ বিহার রুটে স্পেশ্যাল ট্রেন ঘোষণা করা হয়েছে। অনলাইন-অফলাইন দু-ভাবেই টিকিট কাটা যাবে। কলকাতা-NJP রুটেও নয়া ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্পেশ্যাল ট্রেন চলবে হাওড়া-দিল্লি (Train Howrah-Delhi) রুটেও। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হোলি উৎসব উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই ট্রেনগুলি চালানো হচ্ছে।

ফেব্রুয়ারির শেষ হতে চলল, দোল তো প্রায় এসেই পড়ল। হোলি বা দোলে লম্বা ছুটিতে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। কিন্তু ট্রেনের টিকিটের প্রচণ্ড চাহিদা। এই অবস্থায় যাত্রীদের জন্য মুশকিল আসান হয়ে এল পূর্ব রেল (Indian Railways)। দোলের জন্য দু জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।দোলে টিকিটের প্রচুর চাহিদার কথা মাথায় রেখে শিয়ালদহ-মালতীপাটপুর এবং ডানকুনি-আনন্দ বিহার রুটে স্পেশ্যাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে স্পেশাল ট্রেনটি। আবার ফিরতি পথে ১ মার্চ রবিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ট্রেন।২৮ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে রাত ১১টা বেজে ৪০ মিনিটে ছাড়বে এই ট্রেন। সেটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি রবিবার ১ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি ওই দিনই কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে।

আরও পড়ুন:মার্চ থেকে বন্ধ হচ্ছে ‘UTS’ অ্যাপ পরিষেবা! কীভাবে কাটবেন লোকাল ট্রেনের টিকিট?

রেল সূত্রে খবর, শিয়ালদহ-মালতীপাটপুর হোলি স্পেশ্যাল ট্রেন থামবে মোট ৮ টি স্টেশনে। শিয়ালদহ থেকে মালতীপাটপুর হোলি স্পেশাল ট্রেন থামবে মোট ৮টি স্টেশনে। তার মধ্যে রয়েছে ভূবনেশ্বর।২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পরিষেবা মিলবে । প্রতি শুক্রবার শিয়ালদহ ছেড়ে পরের দিন মালতীপাটপুরে পৌঁছবে। রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। মালতীপাটপুরে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে, মালতীপাটপুর থেকে প্রতি শনিবার ট্রেন চলবে। দুপুর ৩টে ৪০ মিনিটে ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টোর সময়। ট্রেনটি থামবে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে।

ডানকুনি-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশাল ট্রেন চলবে প্রতি শনিবার। পরিষেবা পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ।ডানকুনি থেকে রাত ১২টা ২০ মিনিট নাগাদ ট্রেন ছাড়বে। আনন্দ বিহারে পৌঁছবে পরের দিন সকার ১১টা নাগাদ। অন্যদিকে, আনন্দ বিহার থেকে ট্রেন ছাড়বে দুপুর ৩টে নাগাদ। ডানকুনি পৌঁছবে রাত সাড়ে ১১টা নাগাদ।ট্রেন থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর,ঝাঝা, কিউল, শেখপুরা, নওয়াদা, তিলাইয়া, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, ডেহরি অন সোনে, সাসারাম, ভবুয়া রোড, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ জংশন, গোবিন্দপুরী, ইটাওয়া এবং টুন্ডলা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto