Monday, April 13, 2026
HomeScrollAI ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি! চাঞ্চল্য মহারাষ্ট্রে, FIR দায়ের পুলিশের
AI

AI ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি! চাঞ্চল্য মহারাষ্ট্রে, FIR দায়ের পুলিশের

ঘটনায় উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কর্মীকে বরখাস্ত করা হয়েছে!

ওয়েব ডেস্ক : উচ্চমাধ্যমিক পরীক্ষা (Exam) চলাকালীন টুকলি করার অভিযোগ। প্রশ্নপত্র ফাঁস করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে উত্তর তৈরি করে পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) গাদচিরোলি (Gadchiroli) জেলায়। ঘটনায় শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের কর্মী-সহ মোট চারজনের বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, এমনই নাকি একটি ঘটনা ঘটেছে জে কে বোমানওয়ার উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। অভিযোগ, প্রশ্নপত্র খোলার পরই সূর্য কেলজারকার নামে এক কর্মী সেগুলির ছবি তুলে মহেন্দ্র কিরামে নামে এক শিক্ষকের কাছে পাঠায়। পরে সেই প্রশ্নপত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে উত্তরগুলি তৈরি করা হয়। তার পর সেগুলিকে স্কুলের ছাপাখানায় ছাপিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিলি করে দেওয়া হয়।

আরও খবর : ওড়িশায় ছেলেধরা সন্দেহে বাংলার দুই মাইক্রো অবজারভারকে বেধড়ক মার

ঘটনার খবর সামনে আসে, যখন গাদচিরোলি (Gadchiroli) জেলা পরিষদের-এর প্রধান আধিকারিক অভিযোগের খবর পান। এরপর তদন্তকারী দল অভিযানে গিয়ে দেখতে পায়, একাধিক পরীক্ষার্থীর খাতায় হুবহু একই উত্তর লেখা রয়েছে। অভিযুক্ত কর্মীর মোবাইল থেকে প্রশ্নপত্রের ছবিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শিক্ষক মহেন্দ্র কিরামে, সুশীল লাঞ্জেওয়ার, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুরেশ বুরলিওয়ার এবং কর্মী সুরজ কেলজারকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনায় মহেন্দ্র কিরামে ও লাঞ্জেওয়ারকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে বলে খবর। এছাড়া মহারাষ্ট্রের পরীক্ষায় নকল রোধ আইনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/