Tuesday, July 14, 2026
HomeBig newsঘরে বসে নিজেই চেক করুন লিস্টে নিজের নাম আছে কিনা
SIR Final List Released

ঘরে বসে নিজেই চেক করুন লিস্টে নিজের নাম আছে কিনা

কী ভাবে অনলাইনে দেখবেন ভোটার তালিকা? দেখে নিন

কলকাতা: প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা (SIR Final List Released)। ছুটোছুটি না করে ঘরে বসে নিজেই চেক করুন লিস্টে নিজের নাম আছে কিনা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই ভাবেই দেখা যাবে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে যেমন কমিশন নির্ধারিত সরকারি অফিস, এসডিও, ডিইও, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে দেখা যাবে, তেমনই অনলাইনে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে গেলে SIR চূড়ান্ত তালিকা দেখা যাবে। শনিবার দুপুর ২টোর মধ্যে অনলাইনে তালিকা চলে আসবে। সেখান থেকে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাবে বলে জানালেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রয়েছে এই তালিকায়। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে চূড়ান্ত তালিকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিএলও-রা সেই তালিকা নিয়ে আসছেন নিজের এলাকায়।অনলাইন ও অফলাইন – দুইভাবেই ভোটারেরা নিজেদের নাম যাচাই করতে পারবেন।কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) মূল ওয়েবসাইট -voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in। চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে।

আরও পড়ুন:উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম বাদ

এই দুই ওয়েবসাইটে নিজের এপিক নম্বর দিয়ে বা ইলেকটোরাল রোল ডাউনলোড করে দেখা যাবে। তবে এখনই নয়, দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।যদি এপিক নম্বর না থাকে, তাহলে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে, সেই ফোন নম্বর দিয়েও দেখা যাবে। মা-বাবার নাম দিয়েও সার্চ করা যাবে। ইলেক্টোরাল রোল ডাউনলোড করে, নিজের পোলিং বুথ খুঁজে সেখান থেকে নিজের নাম দেখতে হবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর (ভোটার পরিচয়পত্রের নম্বর) লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনও সংশোধন হয়েছে কিনা। এছাড়া রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে।

আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে। বৈধ ভোটারদের পাশাপাশি অমীমাংসিত ভোটার অর্থাৎ যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তথ্য যাচাইয়ের জন্য, তাদের নামও থাকবে। তাদের নামের পাশে “অ্যাডজুডিকেশন” লেখা থাকবে। যদি কোনও ভোটারের নাম বাদ যায়, তাহলে তার নামের উপরে ‘ডিলিটেড’ লেখা থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ না হলে, তারা ভোট দিতে পারবেন না। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা(Bengal SIR Final Voter List)। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে বাদ প্রায় ১৭ হাজার ভোটারের নাম।সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় (South Kolkata Final Voter List) খসড়া তালিকা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন ভোটারের নাম মুছে দেওয়া হয় পরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র ভবানীপুরেই এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto