Tuesday, July 14, 2026
HomeScrollজাদুঘরে রঙের উৎসব! বসন্তের রঙে মুখর ‘দীক্ষা মঞ্জরী’
Dona Ganguly

জাদুঘরে রঙের উৎসব! বসন্তের রঙে মুখর ‘দীক্ষা মঞ্জরী’

বসন্তের মহড়ায় মাতল দীক্ষা মঞ্জরী...

কলকাতা: ক্যালেন্ডারের পাতায় দোল আসতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু শহর কলকাতার বাতাসে ইতোমধ্যেই লেগেছে ফাগুনের ছোঁয়া। প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসবে সামিল দীক্ষামঞ্জুরি (Diksha Manjari Basanta Utsav)! নাচে-গানে ভরপুর জমজমাট সন্ধ্যে! অনুষ্ঠানের মূল আয়োজনে ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) এবং টিম দীক্ষা মঞ্জুরি। আবিরের রঙে ভরে উঠবে ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। ইন্ডিয়ান মিউজিয়ামে দীক্ষা মঞ্জুরির বসন্ত উৎসবের রিহার্সালের টুকরো ঝলক ধরা পড়ল কলকাতা টিভি ক্যামেরায়।

বসন্ত উৎসবের আয়োজনে মেতেছে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’।এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের চিরায়ত বসন্তের গানের পাশাপাশি সমকালীন ‘জয় হো’-র মতো জনপ্রিয় গানের কোরিওগ্রাফি। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় রয়েছেন খোদ ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে পা মেলাবেন ‘দীক্ষা মঞ্জরী’র প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী। সন্ত উৎসবকে সামনে রেখে সেখানে চলছে জোরকদমে নাচের মহড়া। ছাত্রীদের সঙ্গে তাল মিলিয়ে নিজেও নাচের রিহার্সালে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। রঙিন বসন্তের আবহে নাচের তালে তালে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ।

আরও পড়ুন: ঊর্ধ্বাঙ্গে শুধু উত্তরীয়, দেবতার সাজে বিয়ের মণ্ডপে বিজয় দেবরকোন্ডা!

প্রায় দুই দশক আগে ডোনা গঙ্গোপাধ্যায়ের নিজের বাড়ির ছাদেই শুরু হয়েছিল এই উৎসব। আজ তা শহরের অন্যতম বড় হেরিটেজ স্পেস ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণে জায়গা করে নিয়েছে। ডোনা জানালেন, “এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, বাড়িতে আর জায়গা হয় না। এই হেরিটেজ স্পেসে অনেক গুণী মানুষের সমাগম হয়, ছাত্রছাত্রীরাও খুব উৎসাহ নিয়ে মহড়া দিচ্ছে।শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আমেজ কলকাতায় ফিরিয়ে আনতে দক্ষিণায়ন ইউকে-র শিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্রনাথের বসন্তের গান। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী আনন্দ গুপ্ত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot