Saturday, June 13, 2026
HomeScrollমুর্শিদাবাদ, মালদহে বাদের সংখ্যা দেখে চোখ কপালে ভোটারদের
Bengal SIR Final Voter List

মুর্শিদাবাদ, মালদহে বাদের সংখ্যা দেখে চোখ কপালে ভোটারদের

মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, মালদহে কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?

কলকাতা: শনিবার সকাল থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (SIR Final Voter List) করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআরে সংখ্যালঘু মুর্শিদাবাদ, মালদহে বাদের বহর দেখলে চোখ কপালে উঠবে।ফের নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৬৩ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছে৷ এর মধ্যে খসড়া ভোটার তালিকাতেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ভোটারের নাম৷ আজ যে ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে, সেখানে বাদ গিয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার নাম৷ কিন্তু এখনও বিচারাধীন রয়েছে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম৷ যাঁদের নথি যাচাই করে দেখবেন জুডিশিয়াল অফিসার অথবা বিচারকরা৷ মালদহে চূড়ান্ত ভোটার তালিকায় ‘অমীমাংসিত’। সংখ্যালঘু ভোটার অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় প্রায় ১১ লক্ষ ভোটার ভোট দিতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত হয়ে রইল।

আরও পড়ুন: শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম?

মালদহ জেলাতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার ১২টি বিধানসভা এলাকায় বাদ পড়েছেন ১৮,২৮২ জন ভোটার। চূড়ান্ত তালিকায় তাঁদের নামে ‘ডিলিটেড’ লেখা। তাঁরা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন কিংবা অন্য কোনও কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বলে দাবি প্রশাসনের। নতুন সংযোজন হয়েছেন‌ ৬,৮২৫ জন। মালতীপুর, রতুয়া ও হরিশ্চন্দ্রপুরে নতুন ভোটার তালিকাভুক্ত হওয়ার সংখ্যা বেশি। তবে মালদহে বিচারাধীনের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। মালদহে ৮ লক্ষ ২৮ হাজার ০৮০ জনের নাম ‘অ্যাজুডিকেশন’ অর্থাৎ বিচারাধীন হিসাবে তালিকাভুক্ত রয়েছে।  ঝুলে রইলেন আট লক্ষেরও বেশি ভোটার! শাসকদলের প্রশ্ন মুসলিম অধ্যুষিত জেলা বলেই কি মালদহে এত লক্ষ ভোটারের ক্ষেত্রে ‘বিচারাধীন’ তকমা লাগিয়েছে নির্বাচন কমিশন?

মুর্শিদাবাদে রয়েছে ১১ লক্ষের বেশি ভোটার৷ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিচারাধীন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন৷ এর পর দু নম্বরে রয়েছে মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদহ৷ সেখানে ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটার বিচারাধীন রয়েছেন৷ তিন এবং চার নম্বরে যথাক্রমে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা৷ উত্তর চব্বিশ পরগণায় বিচারাধীন ভোটারের সংখ্যা ৫,৯১,২৫২ জন এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ৫,২২,০৪২৷ উত্তর দিনাজপুর জেলাতেও ৪ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d