Sunday, July 26, 2026
HomeScrollমন্ত্রীর বৈঠকে গরহাজির! IAS অফিসারকে বরখাস্ত মহারাষ্ট্রে
Maharatsra

মন্ত্রীর বৈঠকে গরহাজির! IAS অফিসারকে বরখাস্ত মহারাষ্ট্রে

IAS অফিসারকে বরখাস্ত নিয়ে বিতর্ক শুরু মহারাষ্ট্রে!

ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রে (Maharastra) প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এক সাসপেনশনকে (Suspension) ঘিরে। গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকার অভিযোগে এক আইএএস আধিকারিক (IAS Officer) ও দূষণ নিয়ন্ত্রণ সংস্থার এক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার (Maharastra Government)।

ঘটনার সূত্রপাত বিধানসভা অধিবেশন চলাকালীন। পরিবেশ সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের পরিবেশমন্ত্রী পঙ্কজা মুণ্ডে জানান, চন্দ্রপুর জেলার দূষণ পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় তথ্য তাঁর কাছে নেই। কারণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডাকা বৈঠকে উপস্থিত হননি সংশ্লিষ্ট দুই আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন ২০১১ ব্যাচের আইএএস এবং মহারাষ্ট্র (Maharastra) দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর সদস্য সচিব এম দেবেন্দ্র সিং ও এমপিসিবির যুগ্ম পরিচালক সতীশ পাড়ভাল। অভিযোগ, শুধু বৈঠকে অনুপস্থিত থাকাই নয়, তাঁদের একজন আগেই বার্তা পাঠিয়ে জানিয়ে দেন যে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না।

আরও খবর : ফের কাশ্মীরের আকাশে পাক ড্রোন! চাঞ্চল্য

মন্ত্রী বিধানসভায় বিষয়টি তুলে ধরে বলেন, এ ধরনের আচরণ মন্ত্রীর জবাবদিহি করার দায়িত্বকে বাধাগ্রস্ত করে। বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রো-টেম স্পিকার দিলীপ লান্ডে ওই ঘটনাকে আইনসভার প্রতি অবমাননা ও চরম অবহেলা বলে মন্তব্য করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপরই দ্রুত পদক্ষেপ নেয় সরকার। দুই আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এই ঘটনার জেরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রশাসন ও আইনসভার ক্ষমতার সীমা নিয়ে। প্রশ্ন উঠছে, আইনসভার নির্দেশের ভিত্তিতে কোনও আমলার বিরুদ্ধে এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কতটা যুক্তিসঙ্গত।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99