Monday, June 1, 2026
HomeScrollইরানে রক্তক্ষয়ী তৃতীয় দিন! মৃত ৫৫৫
Iran-Israel Conflict

ইরানে রক্তক্ষয়ী তৃতীয় দিন! মৃত ৫৫৫

হাসপাতালে আহতদের ঢল

ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র (United States)  ও ইজরায়েলের (Israel) যৌথ সামরিক অভিযানে ইরানে (Iran) পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সোমবার এই সংঘাতের তৃতীয় দিন। সরকারি সূত্রের দাবি, মাত্র তিন দিনেই ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫। আহত কয়েক হাজার। সময় যত গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে হামলার মাত্রা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, দেশজুড়ে অন্তত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সরকারি রিপোর্টে মৃতের সংখ্যা ২০০-র কিছু বেশি বলা হয়েছিল। তবে পরবর্তী হামলায় সেই সংখ্যা দ্রুত বেড়েছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: আমেরিকা-ইরান যুদ্ধে নতুন মোড়! কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান

যুদ্ধের প্রথম দিন শনিবার দক্ষিণ ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সেই হামলায় ১৬৫ জন বালিকার মৃত্যু হয়েছে বলে ইরানি সূত্রের দাবি। যদিও এই তথ্য আন্তর্জাতিক মহলে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে দেশজুড়ে আহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। হাসপাতালগুলিতে উপচে পড়ছে আহতদের ভিড়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চরম চাপে কাজ করছেন। একই সঙ্গে ইরানও মার্কিন ও মিত্র ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে খবর। মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO