HomeScrollইরানে বাড়ল মৃতের সংখ্যা, পাল্টা মার্কিন সেনাঘাঁটিতে হামলা তেহরানের!
Iran

ইরানে বাড়ল মৃতের সংখ্যা, পাল্টা মার্কিন সেনাঘাঁটিতে হামলা তেহরানের!

পাল্টা হামলা শুরু করে দিয়েছে সৌদি আরবও!

ওয়েব ডেস্ক : গত শনিবার থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য (Middle East)। ইরানের (Iran) উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। তার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যার ফলে ভয়াবহ অবস্থা পশ্চিম মধ্যপ্রাচ্যে। এই সব হামলার জেরে ইরানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু (Death) হয়েছে বলে খবর।

অন্যদিকে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালাল তেহরান (Tehran)। তবে সেটিকে গুলি করে নামানো হয়েছে বলে খবর। এছাড়া একটি হোটেলে হামলা চালানো হয়েছে বলে খবর। আবার কাতারের আমেমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে ইরানের তরফে হামলা চালানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, তেহরানের প্রথম অস্ত্র মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়লেও, দ্বিতীয়টিকে আকাশেই ধ্বংস করা গিয়েছে বলে খবর।

আরও খবর : ‘জবার কিভাবে দিতে হয় এবার দেখাব’, তৃতীয়বার সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

এদিকে ইরানের উপর হামলার পর থেকেই পাল্টা হামলা করছে তেহরান (Tehran)। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে উপর হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সব হামলার ফলে বন্ধু রাষ্ট্রগুলিকে শত্রু বানিয়ে তুলছে ইরান (Iran)। অন্যদিকে এই সব হামলার পাল্টা হামলা শুরু করে দিয়েছে সৌদি আরবও।

তবে ইরানের উপর এখনও হামলা জারি রেখেছে আমেরিকা ও ইজরায়েল। এর ফলে তেহরানে এখনও পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইরানের উপর ২০০০-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। অন্যদিকে ইরান ২০০০ ড্রোন ও ৫০০ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News