Monday, April 20, 2026
HomeScrollবিধানসভায় মনোনয়ন পেশ করলেন কোয়েল, রাজীব, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী
Rajya Sabha Elections

বিধানসভায় মনোনয়ন পেশ করলেন কোয়েল, রাজীব, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী

প্রথমবার বিধানসভায় কোয়েল, রাজ্যসভার মনোনয়ন জমা দিয়ে কী বললেন অভিনেত্রী?

কলকাতা: কোয়েল থেকে রাজীব কুমার (Rajiv Kumar) বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতে বিধানসভায় তৃণমূলের প্রাথীরা। এই প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলিকুইন কোয়েল মল্লিক (Koel Mullick)। স্বামীর সঙ্গে বিধানসভার ভিতরে প্রবেশের সময় বললেন, “দায়িত্ব পালন করব। মানুষের জন্য কাজ করব।”এদিন সকাল ১১টার কিছু আগেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। বেশ কিছুক্ষণ পরিষদীয় দফতরের সচিবালয়ে বসেছিলেন। সঙ্গীকে সঙ্গে নিয়ে এসেছেন মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। তবে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) পৌঁছেছেন সময় পেরনোর বেশ কিছুটা সময় পরে।

আসন্ন রাজ্যসভা নির্বাচনের ( Rajya Sabha Elections) মনোনয়নপত্র আজ, বৃহস্পতিবার বিধানসভায় জমা দিতে চ‍লেছেন দুই ফুলের প্রার্থীরা। আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন।বিধানসভায় বর্তমানে তৃণমূল এবং বিজেপির বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে জোড়াফুল জয়ী হবে, একটি আসন পদ্মফুলের ঝুলিতে যাবে। দু’পক্ষ যেহেতু মোট পাঁচ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাই এখনও পর্যন্ত ভোটাভুটির সম্ভবনা নেই। এই পাঁচ প্রার্থী, আজই বিধানসভায় মনোনয়নপত্র জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করলেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহাও (Rahul Sinha)।

আরও পড়ুন: ৬০ লক্ষেরও মানুষ বেশি বিবেচনাধীন, কমিশনকে নিশানায় ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

এদিন কোয়েল মল্লিক বলেন, ‘দারুণ অভিজ্ঞতা, এখন তো যাত্রা শুরু হল। খুব ভাল লাগছে। আমার কেরিয়ারের তো প্রায় ২২ বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদেই হয়েছে। এখন আমি এটাই প্রার্থনা করব, যেনও সবার আশীর্বাদ সঙ্গে থাকে।’এ দিন সকালে রাজীব কুমার আসেন বিধানসভায়। তারপর তিনি গিয়ে বসেন মুখ্য সচেতকের ঘরে। সেখানেই সংবাদ-মাধ্যম রাজীবের কাছে জানতে চান, তিনি এতদিন ধরে আইপিএস ছিলেন, সেখানে এক ধরনের অভিজ্ঞতা আর বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের মনোনিত প্রার্থী। এখন তিনি একজন রাজনীতিক।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor