Monday, April 20, 2026
HomeScrollফের ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল! শেষবার কী হয়েছিল?
India-England Semifinal

ফের ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল! শেষবার কী হয়েছিল?

ভারত-ইংল্যান্ডের পুরনো প্রতিদ্বন্দ্বিতা আবার সামনে আসছে!

ওয়েব ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে উঠেছে ভারত (India)। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের (England) মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। আর এই সেমিফাইনালের ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়। এ নিয়ে টানা তিনবার টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের। তবে ম্যাচের আগে পুরনো প্রতিদ্বন্দ্বিতা আবার সামনে আসছে।

২০২২, ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড (India-England Semifinal) মুখোমুখি হয়েছিল। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড (England) ১০ উইকেটে বড় জয় পেয়েছিল। সেই জয়ের ধারা বজায় রেখে সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ইংল্যান্ড। তবে ২০২৪ সালে এই হারের বদলে নিয়েছিল ভারত। জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের করা ১৭১ রান তাড়া করতে গিয়ে মাত্র ১০৩ রানে আউট হয়েছিল গিয়েছিল ইংল্যাড। ৬৮ রানের বড় জয় পেয়ে ফাইনালে ওঠে ভারত। তার পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই বিশ্বকাপ জেতেন রোহিত শর্মারা।

আরও খবর : ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল AMAZON!

এর আগে ১৯৮৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ যা ‘রিলায়েন্স বিশ্বকাপ’ নামে পরিচিত ছিল, সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ইংল্যান্ড। সেই টুর্নামেন্টের সেমিফাইনাল হয়েছিল এই মাঠে। সেই ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছিল ইংল্যান্ড। কিন্তু এই রান তুলে পারেন ভারত। ২১৯ রালে অল আউট হয়ে গিয়েছিল।

অন্যদিকে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল (India-England Semifinal) লড়াইয়ের মজায় বিষয় হল। সেমিফাইনাল যে জিতেছে, তারাই ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে আজকের ম্যাচের গুরুত্ব অনেকটা বেড়ে গিয়েছে। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কে জেতে সেটাই এখন দেখা বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor