Monday, April 20, 2026
HomeScrollসন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙন! তৃণমূলে যোগ দীপালি মুকুলিয়া-সহ ২০০ কর্মীর
Big split in BJP in Sandeshkhali

সন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙন! তৃণমূলে যোগ দীপালি মুকুলিয়া-সহ ২০০ কর্মীর

দলবদলের ঘটনাকে ঘিরে সন্দেশখালির রাজনীতিতে নতুন জল্পনা

সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপিতে (BJP) বড় ভাঙন। বিজেপি নেত্রী দীপালি মুকুলিয়া-সহ প্রায় ২০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে (Tmc) যোগ দিলেন। এঁদের মধ্যে রয়েছেন দলের ৪১ জন পদাধিকারীও। উল্লেখযোগ্য বিষয়, দীপালি মুকুলিয়া এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) র হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেছিলেন। সেই নেত্রীই এবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে ৯৩০ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগ! ২৫ মার্চের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভার মঞ্চে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সাংগঠনিক জেলা সভাপতি লিটন, বিধায়ক সুকুমার মাহাতো-সহ একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব। দলবদলের এই ঘটনাকে ঘিরে সন্দেশখালির রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor