Saturday, June 6, 2026
HomeScrollহুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর, এবার প্রতীকের অপেক্ষায় ‘আম জনতা উন্নয়ন পার্টি’
Humayun Kabir

হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর, এবার প্রতীকের অপেক্ষায় ‘আম জনতা উন্নয়ন পার্টি’

নতুন দল গঠনের প্রক্রিয়ায় বড় ধাপ পার করলেন হুমায়ূন

কলকাতা: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-র রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের অনুমোদনের ফলে নতুন দল গঠনের প্রক্রিয়ায় বড় ধাপ পার করলেন তিনি।

সূত্রের খবর, এবার নিয়ম মেনে সংবাদপত্রে নতুন রাজনৈতিক দল গঠনের বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও আপত্তি না ওঠে, তবে দলটিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন। এরপরই নির্বাচনী প্রতীকের জন্য আবেদন করতে পারবে দল।

আরও পড়ুন: SIR ইস্যুতে পথে মমতা, আজ ধর্মতলায় ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

এর আগে হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সিইও দফতর সূত্রে জানা গিয়েছিল, রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্তই পূরণ করেছে আম জনতা উন্নয়ন পার্টি। সেই সুপারিশের ভিত্তিতেই কমিশন দ্রুত রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। সেই সময়ই দলের ইস্তেহারও প্রকাশ করেন তিনি। জানা যাচ্ছে, দলের সম্ভাব্য সদর দফতর বেলডাঙা বা রেজিনগরে হতে পারে।

দলের সম্ভাব্য নির্বাচনী প্রতীক নিয়েও আগেই ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ুন কবীর। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীক নিয়ে ভোটে লড়েছিলেন তিনি। নতুন দলের ক্ষেত্রেও সেই প্রতীকই তাঁর পছন্দ। তবে শেষ পর্যন্ত তিনি ‘টেবিল’ প্রতীক পাবেন কি না, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

প্রসঙ্গত, প্রথমে দলের নাম রাখা হয়েছিল ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু ওই নামে আগে থেকেই অন্য একটি ছোট দল থাকায় পরে নাম পরিবর্তন করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ রাখা হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini