Tuesday, March 10, 2026
HomeScrollFourth Pillar | রাজ্যপাল দিয়ে রাজ্য দখলের চেষ্টায় বিজেপি?
Fourth Pillar

Fourth Pillar | রাজ্যপাল দিয়ে রাজ্য দখলের চেষ্টায় বিজেপি?

কেন্দ্র দিল্লিতে বসে ব্যাক ডোর দিয়ে তারা রাজ্য চালাতে চায়

একবার নয় বারবার আমাদের এই চতুর্থ স্তম্ভে বলেছি, আন্নাদুরাই এর কথা, উনি বলেছিলেন, রামছাগলের দাড়ি আর রাজ্যপালের পদ কোনওটাই জরুরি নয়, শরীরের অ্যাপেনডিক্স এর মতই তা মাঝে মধ্যে প্রবল কষ্টের কারণ হতেই পারে, তাকে বাদ দিলে শরীরের আরাম হয়। এমন নয় যে কেবল আমরা কিছু মানুষ মনে করি যে রাজ্যপালের পদকে নোংরা ভাবে কাজে লাগায় কেন্দ্রীয় সরকার, দিল্লিতে বসে ব্যাক ডোর দিয়ে তারা রাজ্য চালাতে চায়, না কেবল আমরাই এরকম কথা বলি তাও নয়, কেন্দ্র সরকারে থাকা দলের বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল যখন রাজ্যে ক্ষমতায় থেকেছে তখনই এই কথাই বলেছে। আমাদের মোদিজী, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কী বলেছিলেন? নরেন্দ্রভাই দামোদরদাস মোদী তখন ভাইব্রান্ট গুজরাটের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে রাজ্যপাল কংগ্রেসের নেত্রী কমলা বেনিওয়াল, একসময় রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্র সরকার ২৬/১১ র ঘটনার পর National Counter Terrorism Centre তৈরি করেছেন। মোদীজী তার বিরাট প্রতিবাদ করছেন, তাঁর বক্তব্য কেন্দ্র সরকার রাজ্যের কাজে দখলান্দাজি করছে, রাজ্যপাল কংগ্রেস সরকারের হয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন, আজ্ঞে হ্যাঁ ২০১২, তিনি হুবহু এই কথা বলছেন, “grab power through the backdoor”. পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন, মোদী জী বলছেন। তাঁর আশঙ্কা, “It’s a conspiracy to grab power through the backdoor… Already several opposition leaders are in CBI’s dragnet, now they are bringing in NCTC…” ভাবুন একবার, মোদীজী বলছেন, এমনিতেই সিবি আই দিয়ে ভয় দেখানো হচ্ছিল, এখন NCTC আনা হচ্ছে। ডঃ ওম নাগপাল স্মরণে এক সেমিনারে গিয়ে তিনি বললেন, এবং কাগজে ছাপা হলো, Modi also demanded Sarkaria Commission’s report on Centre-state relations and Justice Madan Mohan Punchhi’s report on Centre-state financial relations be implemented.
“A meeting of Inter-state Council should be called immediately, and (it should be) twice a year,” Modi said.
Quoting Punchhi report, he said governors should not be a political person but the Centre, unfortunately, always thrusts on Gujarat not only a political person but someone who had a different political ideology. অর্থাৎ তিনি সারকারিয়া কমিশনের রিপোর্টে কেন্দ্র রাজ্য সম্পর্কে যা বলা আছে বা বিচারপতি মদন মোহন পুঞ্চি কমিটির রিপোর্টে যা বলা আছে তা লাগু করার কথা বললেন।

উনি বছরে দুবার ইন্টার স্টেট কাউন্সিলের বৈঠকের কথা বলেছিলেন, আর এখন ২০১৪ তে উনি ক্ষমতায় আসার পরে মাত্র দুবার ২০১৬ আর ২০১৭ তে ওনার নেতৃত্বে ইন্টারস্টেট কাউন্সিলের বৈঠক হয়েছে, হ্যাঁ মাত্র দুবার, তাও আবার ২০১৭ র বৈঠকে মোদিজী হাজির ছিলেন না। এবং ভাবুন মোদী জী বলছেন সারকারিয়া কমিশনের সুপারিশ লাগু করতে হবে। তিনি বলছেন আর্ন্ত রাজ্য কাউন্সিলের বৈঠক বছরে অন্তত দুবার করতে হবে। ঐ বক্তৃতা তেই আমাদের প্রধান সেবক নরেন্দ্রভাই দামোদরদাস মোদী বলছেন যে পুঞ্চি কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যপাল হিসেবে একজন রাজনৈতিক, মানে রাজনীতির মানুষকে কখনোই মনোনীত করা উচিত নয়, কিন্তু কেন্দ্র আমাদের ওপর আমাদের বিরোধী রাজনীতির একজন কে চাপিয়ে দিচ্ছে। অবাক হবেন না, এগুলো বলছেন নরেন্দ্র মোদী। এখন ১৮০ ডিগ্রি টার্ন নিয়ে সেই রাজ্যপাল দিয়েই রাজ্যকে কন্ট্রোল করার কাজটা চালিয়ে যাচ্ছেন, আরও নোংরা ভাবে আরও সরাসরি, আরও নির্লজ্জ ভাবে। সাধারণ নীতি কী বলে? রাজ্যপাল নিয়োগ করা হবে ইন কনসালটেশন উইথ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। তো কনসালটেশন তো দুরের কথা, আমাদের কাছে, মানে সাংবাদিকদের কাছে খবর এলো সি ভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়ে দিলেন, বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বা আর এন রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন। হ্যাঁ উনি কেবল জানিয়ে দিলেন যে রাজ্যপাল বদলে গেছেন। আমাদের কাছে খবরটা চমকে দেবার মতো, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও নাকি স্তম্ভিত, সমাজ মাধ্যমে তিনি লিখলেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।’ তো চমকে দেবার এই ঘটনা নিয়ে প্রথম প্রশ্ন হলো, এটা কি হঠাৎ করে ঘটে যাওয়া এক ঘটনা? ধনখড়ের পদত্যাগের মত? তিনি কোনও এক অজানা কারণে বললেন আমি পদত্যাগ করছি, মোদি – অমিত শাহ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন, সুযোগটা লুফে নিয়ে ধনখড় বিদায় সম্পন্ন করলেন। না সি ভি আনন্দ বোসের পদত্যাগ ততটা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। যদি তাই হত তাহলে উনি পদত্যাগ করতেন, ওনার জায়গাতে অন্যকাউকে সাময়িক দায়িত্ব দেওয়া হতো, তারপরে স্থায়ী রাজ্যপাল আসতেন। এখানে কিন্তু সেরকমটা হলো না, তারমানে এটা এমনি এমনি নয়, এর পেছনে একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কী? দুম করে একজন রাজ্যপাল একটা পদত্যাগের সিদ্ধান্ত নিলে তো এরকম হবার কথা নয়, ক্রোনলজিটা দেখুন, আমাদের কাছে খবর এলো সি ভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়ে দিলেন, বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বা আর এন রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়। সেদিন রাজ্যপালের পদে ন’টা রদবদল হয়েছে। আর এন রবিকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে কেরলের রাজ্যপাল আর ভি আর্লেকরকে সে রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির উপরাজ্যপাল পদ থেকে ভি কে সাক্সেনাকে সরিয়ে লাদাখে উপরাজ্যপাল করা হচ্ছে। লাদাখের উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্তকে পাঠানো হচ্ছে হিমাচলের রাজ্যপাল হিসেবে। দিল্লির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধুকে। বিহারে আরিফ মহম্মদ খানকে সরিয়ে নতুন রাজ্যপাল করা হয়েছে সেনার অবসরপ্রাপ্ত লেফটেনান্ট জেনারেল সৈয়দ আটা হাসনয়নকে। তেলঙ্গানা, মহারাষ্ট্রেও রাজ্যপাল পদে রদবদল করা হয়েছে। এতজন রাজ্যপালের রদবদলের সিদ্ধান্ত কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত হতেই পারে না, কাজেই এই সিদ্ধান্ত বেশ ভেবে চিনতে নেওয়া হয়েছে, সি ভি আনন্দ বোসকে রাজনীতি তে আনা হবে কি না, সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু এটা দুম করে নেওয়া পদত্যাগের সিদ্ধান্ত নয়। এবং দেখুন যিনি এলেন তাঁর প্রোফাইলটা কী? উনি প্রাক্তন আইপিএস, প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। মানে ওনার সঙ্গে এমনকি কর্মসূত্রেও আমাদের তাড়িপার ছোটা মোটাভাই এর সঙ্গে এক দীর্ঘ সম্পর্ক আছে। তারমানে একটা সুপরিকল্পিত ছক ফাইনালাইজ হবার পরেই সি ভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন হলো ছকটা কী? কেবল একটা রিঅ্যাকশনই বলে দেবে সেই গ্রান্ড প্ল্যানের আশঙ্কার কথা। এমনিতে বামপন্থী বলেই পরিচিত, এস এফ আই সম্মেলনে বিশেষ অতিথি হয়ে যান, সেই প্রকাশ রাজ খবর পেয়েই বলেছেন, আমরা ওনাকে বিলক্ষণ চিনি, মমতা দিদি আপনি রকস্টারের মত খেলা চালিয়ে যান। এম কে স্তালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, হ্যাঁ গত বেশ কিছু বছর ধরে এই আর এন রবি স্তালিন সরকারের প্রতিটা কাজের পেছনে কাঠি করে গেছেন।

আরও পড়ুন: Fourth Pillar | রথ চালিয়ে কোন অঙ্কে বাংলা দখল করবে বিজেপি?

বহুবার বাংলাতেও এই ধরণের রাজ্যপাল পাঠানো হয়েছে, আমরা ধনখড়কে দেখেছি, আমরা দেখেছি এই আনন্দ বোসকে, কিন্তু এবারের সময়টা আরও সাংঘাতিক, দুটো কারণে সাংঘাতিক। ১) বিজেপি রথযাত্রা বের করেছে, আজ নয় কাল নয় পরশু তারা দাঙ্গা লাগাবে, লাগানোর ভরপুর চেষ্টা করবে, সেটা কে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করা তাদের এক নম্বর উদ্দেশ্য, কাজেই একজন প্রাক্তন আইপিএস কে আনা হল, যিনি এ রাজ্যের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ২) এখনও ৫৫ লক্ষ বিচারাধীন ভোটার আছে, যাদের ৮০% সংখ্যালঘু, তাদের বাদ দিয়েই মোদি – শাহ এ রাজ্যের নির্বাচন সেরে ফেলতে চায়, যা তৃণমূল হতে দেবে না, অন্যান্য বিরোধীরাও মেনে নেবেন না, কাজেই প্রতিবাদ হবে, হরতাল হবে, একটা সাংবিধানিক সংকটের অজুহাতে রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে, এসব আঁচ করেই বহু আগে অসামরিক বাহিনি কে পাঠানো হয়েছে, প্রতিটা এলাকাতে সি আর পি এফ মার্চ করছে, এবারে রাজ্যপাল বদলে একজন কড়া আইপিএস প্রশাসককে আনা হল। সেই কাজটা সুষ্ঠুভাবে করতে। হ্যাঁ ক্রোনলজি মিলে যাচ্ছে, খসড়া ভোটার তালিকার আগেই বিজেপি নেতাদের গাড়িতে পাওয়া গেছে গোছা গোছা ফর্ম সেভেন, এর আগে যা কখনও দেখা যায় নি, এবারে দেখা গেল কেবল ফর্ম সেভেন এ আপত্তির ফলে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার মানুষ, নতুন ভোটার এল মাত্র এক লক্ষের কিছু বেশি আর বিচারাধীন হয়ে পড়ে আছে ৫৫ লক্ষ ভোটারের নাম, এদিকে সি আর পি এফ ভোটের এতদিন আগেই ঢুকে পড়লো আর ঠিক সেই সময়ে বিজেপির রথযাত্রা শুরু হয়েছে, বিজেপির সর্বোচ্চ নেতারা এই রাজ্যে হাজির। হ্যাঁ রাজভবন থেকে এক ছক কষা হবে, প্রত্যেকদিন এই রাজ্য সরকারকে আরও বাধা বিপত্তির সামনে দাঁড়াতে হবে। কিন্তু এই রাজ্যপালকে যদি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য আনা হয়ে থাকে, তাহলে ঐ আর এন রবি কে বলবো, পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসটা ভালো করে পড়ে নিন, এই বাংলা বড্ড তেএঁটে, বড্ড জেদি, ভীষণ সেনসেটিভ, রাজভবন থেকে মানুষের রায় কে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলে তা রুখতে রাজপথে জনজোয়ার নামবে, মাথায় রাখুন।

Read More

Latest News

toto evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS