Friday, June 12, 2026
HomeScrollওয়ানডে বিশ্বকাপের আগে 'রো-কো'কে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর!
Team India

ওয়ানডে বিশ্বকাপের আগে ‘রো-কো’কে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর!

পূর্ব নির্ধারিত সূচিগুলিতেও একাধিক পরিবর্তন হতে চলেছে!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এর পরের লক্ষ্য হল ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ (Oneday World Cup 2027)। সে কথা মাথায় রেখে একাধিক বদল আনতে চলেছ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এমনকি খেলার সূচিও বদলে যেতে চলেছে। আসন্ন বিভিন্ন সিরিজে ওয়ানডে সিরিজের (Oneday Series) সংখ্যা বাড়াতে চাইছে বোর্ড। পূর্ব নির্ধারিত সূচিগুলিতেও পরিবর্তন হতে চলেছে।

ভারতীয় দলের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এই দুই তারকা আসন্ন বিশ্বকাপ খেলতে চান। সূত্রের খবর, তাদের কথা মাথায় রেখে একদিনের বিশ্বকাপের জন্য দল সাজানোর কথা ভাবছে ভারতীয় বোর্ড। যেহেতু, ‘রো-কো’ বর্তমানে শুধু ওয়ানডে ম্যাচ খেলেন, তাই তাঁদেরকে গেম টাইম দিতে ক্রীড়াসূচিতে বদল আনতে চাইছে ভারতীয় দল। একদিনের ম্যাচ বাড়ানোর চিন্তা ভাবনা করছে বোর্ড। সঙ্গে নতুন ওয়ানডে সিরিজেরও ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, সাতাশের বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলার জন্য একাধিক দেশ থেকে প্রস্তাব পাচ্ছে ভারত। বেশ কিছু প্রস্তাবও নাকি গ্রহণ করা হয়েছে।

আরও খবর : ভারতীয় ফুটবলে শোকের ছায়া! প্রয়াত নামধারী এফসি’র ফুটবলার

আইপিএল-এর পর ভারত প্রথম ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তা হবে জুন মাসে। ভারতেই হবে এই সিরিজ। তার পরে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া (Team India)। এর পরেই আয়ারল্যান্ডের সঙ্গেও খেলবে ভারত। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের সঙ্গেও সিরিজ রয়েছে। কিন্তু, তা আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তার পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। তার পর সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে। ফলে চলতি বছর একাধিক সিরিজ রয়েছে ভারতের। এর সঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুতিও সেরে রাখতে পারবেন বিরাট ও রোহিত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d