Sunday, June 14, 2026
HomeScrollশিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের, জলখাবার-দুপুরের মেনুতে কী?
PM Modi Brigade Rally

শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের, জলখাবার-দুপুরের মেনুতে কী?

ব্রিগেডের আগে শিয়ালদহে বিজেপি কর্মীদের ঢল, রাখা হয়েছে বিশ্রাম ও জলখাবারের ব্যবস্থা

কলকাতা: ব্রিগেডে(Narendra Modi Brigade) আসতে শুরু করেছেন জেলা থেকে কর্মী সমর্থকেরা। সকলের মুখেই পরিবর্তন সংকল্পের বার্তা, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) বক্তব্য থেকে পরিবর্তনের সুর শুনতে চান দূর দূরান্তের কর্মী সমর্থকরা। শিয়ালদহ স্টেশন চত্বরে শনিবার সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ছে। বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা শিয়ালদায় পৌঁছেছেন। স্টেশন চত্বরে বিজেপি তরফ থেকে দুটো শামিয়ানা করা হয়েছে। শিয়ালদা থেকে খাওয়া-দাওয়া করে ব্রিগেডে রওনা দিচ্ছেন কর্মী সমর্থকরা। স্টেশন চত্বর জুড়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সাজানো হয়েছে সুদৃশ্য মঞ্চ, কর্মী-সমর্থকদের স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় শিবিরও করা হয়েছে, যেখানে তাঁদের বিশ্রাম ও জলখাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্রিগেডে জনসভা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। তারা ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছনোর পর মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ব্রিগেডের সভাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির পতাকা ও ব্যানারে ভরে উঠেছে গোটা এলাকা। মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চড়ে কলকাতায় পৌঁছচ্ছেন তাঁরা। একের পর এক ট্রেন থেকে নেমে কর্মীরা স্টেশন চত্বরে জড়ো হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের জন্য জলখাবারের ব্যবস্থাও করা হয়েছে, যার মেনুতে রাখা হয়েছে ভাত, ডাল ও সবজি। সকালে উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের জন্য জলখাবারের (BJP Supporters Sealdah Breakfast ) বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভাত, ডাল এবং সবজি পরিবেশন করা হচ্ছে বলে জানা গিয়েছে। দুপুরে মোদির ব্রিগেড সভা। তার আগে ইডেনের কাছে মহা সমারোহে বিজেপি কর্মীদের জন্য চলছে ডিম ভাত রান্না।বিজেপির পক্ষ থেকে ধর্মতলায় উদরপূর্তির ঢালাও আয়োজন। রান্না হচ্ছে মাটন-চিকেন দুই-ই।দুপুরে মোদির ব্রিগেড সভা। তার আগে ইডেনের কাছে মহা সমারোহে বিজেপি কর্মীদের জন্য চলছে ডিম ভাত রান্না। বিজেপির পক্ষ থেকে ধর্মতলায় উদরপূর্তির ঢালাও আয়োজন। রান্না হচ্ছে মাটন-চিকেন দুই-ই। দূরদূরান্ত থেকে আসা কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: আজ ব্রিগেডে নরেন্দ্র মোদি, সকাল থেকে কী অবস্থা?

ভোটের মুখে বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে পারদ চরমে। বাঙালিয়ানাকে উস্কে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ। ইতিমধ্যেই শিয়ালদহ-হাওড়ায় ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। এদিন সমাবেশ থেকে কী কী বার্তা দেবেন মোদি সেই দিকে তাকিয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মীসমর্থকরা।প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ।প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। এ ছাড়া দায়িত্বে থাকবেন তিন হাজার পুলিশ।আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ৩ হাজার পুলিশ মোতায়েন করল লালবাজার। নজরদারিতে থাকছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী।ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাগ নিয়ে প্রবেশে করতে দেওয়া হচ্ছে না। পুলিশ জানাচ্ছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রাখতে হবে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ব্যাগ রাখতে চাইছেন না কর্মীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d