Tuesday, March 17, 2026
HomeScrollবাঁকুড়ায় বিজেপি বিধায়ক বদলের পোস্টার! শুরু রাজনৈতিক তরজা
Bankura

বাঁকুড়ায় বিজেপি বিধায়ক বদলের পোস্টার! শুরু রাজনৈতিক তরজা

ছাতনায় পোস্টারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে

ওয়েব ডেস্ক : ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই বাঁকুড়া (Bankura) ছাতনা বিধানসভায় (Chhatna Assembly constituency) একাধিক পোস্টার (Poster) ঘিরে চাঞ্চল্য। কারণ, এক পোস্টারে লেখা, ‘বিজেপি প্রার্থী ছাতনার ভূমিপুত্র চাই’, অন্য পোস্টারে লেখা, ‘বিধায়ক সত্যনারায়ন বদল করো’। এদিন সকাল থেকেই এলাকাবাসীর নজরে আসে পোস্টারগুলি। আর এই পোস্টারগুলিকে নিয়ে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির (BJP) দাবি, এই পোস্টার তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের (TMC) পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার পড়েছে। ভোট ঘোষণা হতে এবার পোস্টারকে ঘিরে ভোট উত্তাপ বাড়ল বাঁকুড়ার ছাতনায়।

রবিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া (Bankura) জেলার ১২টি বিধানসভার নির্বাচন হবে। নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রার্থী ঘোষণা করা হয়নি কোন রাজনৈতিক দলের তরফে। এই আবহে বাঁকুড়ার ছাতনার মাটিতে পোস্টারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

আরও খবর : ফের বড় পদক্ষেপ কমিশনের! এবার সরানো হল ডিজি ও সিপি-কে

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ছাতনা বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের (TMC)৷ এই কেন্দ্রে জয়ী হয়ে বিধায়ক হন বিজেপির সত্যনারায়ন মুখার্জী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের নিরিখে ছাতনা বিধানসভায় ভোটের অঙ্কে এগিয়ে যায় তৃণমূল। এর পরেই দলের অন্দরে বিধায়ক সত্যনারায়নকে নিয়ে নানান প্রশ্নও উঠে শুরু হয়। এলাকায় বিজেপি বিধায়কের কাজ নিয়েও বেশ ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ককে বদল করার পোস্টার পড়ল ছাতনা বিধানসভায়।

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ছাতনা বিধানসভায় পোস্টার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিজেপির দাবি, তৃণমূলের হাত রয়েছে এই পোস্টারের পিছনে। জয় এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার লাগানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88