Thursday, March 19, 2026
HomeScroll৩০ বছর পর বিধানসভা নির্বাচনে লড়বেন অধীর চৌধুরি? দেখুন বড় খবর
Adhir Chowdhury

৩০ বছর পর বিধানসভা নির্বাচনে লড়বেন অধীর চৌধুরি? দেখুন বড় খবর

বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী মুর্শিদাবাদের ‘রবিন হুড’!

কলকাতা: মুর্শিদাবাদের রাজনীতির ‘রবিন হুড’ অধীর চৌধুরীর সংসদীয় জীবনের শুরুটা কিন্তু হয়েছিল এই রাজ্য বিধানসভা থেকেই। আর ৩০ বছর পরে বিধানসভার মাঠে ফিরতে পারেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সব ঠিক থাকলে তিন দশক পরে ফের বিধানসভার (WB Assembly Elections 2026) লড়াইয়ে ফিরতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুর আসন (Assembly Berhampore), অধীর চৌধুরীর দুর্গ হিসেবেই পরিচিত। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রাক্তন সাংসদই।

দিল্লির সংসদীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ তিনি। সামলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতার গুরুদায়িত্বও। তবে এবার চেনা বৃত্তে ফেরার পালা, সেই প্রশ্ন এখন বঙ্গ রাজনীতিতে ঘুরছে। কংগ্রেসের হাইকমান্ড সূত্রে খবর, বাংলার বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর মতো অভিজ্ঞ এবং প্রভাবশালী নেতৃত্বকে সামনে রেখেই এগোতে চাইছে দল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যাটন শুভঙ্কর সরকারের হাতে গিয়েছে। অধীর এখন সংসদীয় বা প্রশাসনিক কোনও বাড়তি ‘চাপ’ মুক্ত। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে তাঁকে তাঁর গড় বহরমপুর থেকে প্রার্থী করার কথা ভাবছে এআইসিসি (AICC)।এবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকেই অধীর চৌধুরীকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, কয়েকদিনের মধ্যেই এআইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কংগ্রেস, খবর সূত্রের।

আরও পড়ুন:দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিরাট চমক বিজেপির

রাজনৈতিক মহলের মতে, বাংলার রাজনীতিতে অধীর চৌধুরীর অভিজ্ঞতা এবং জনসংযোগকে হাতিয়ার করে দলের শক্তি বৃদ্ধি করতে চায় হাইকমান্ড।” তবে এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠকের পর। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী । ১৯৯১ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তিনি জয় পাননি। ১৯৯৬ সালে একই আসন থেকে বড় জয় পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তার পর আর অধীর চৌধুরীকে পেছন ফিরে তাকাতে হয়নি। বহরমপুর হয়ে ওঠে অধীর গড়। লোকসভা ভোটেও বারবার বহরমপুর বড় লিড দিয়েছে তাঁকে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor