Tuesday, May 5, 2026
HomeBig newsএকধাক্কায় বাড়ল পেট্রোলের দাম! কবে থেকে গুনতে হবে বেশি টাকা? দেখুন বিরাট...
Premium Petrol Price Hike

একধাক্কায় বাড়ল পেট্রোলের দাম! কবে থেকে গুনতে হবে বেশি টাকা? দেখুন বিরাট আপডেট

পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে ফের মধ্যবিত্তের পকেটে পড়বে টান?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Middle East War) জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট (Fuel Crisis), যার আঁচ এসে পড়েছে ভারতের উপরেও। ইতিমধ্যে দেশের প্রান্তে প্রান্তে এলপিজি-র আকালের ছবিটা সামনে এসেছে। এবার এই আবহেই বাড়ল পেট্রোলের দাম। শুক্রবার দেশজুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি (Premium Petrol Price Hike) পেয়েছে বলে খবর। বিভিন্ন তেল বিপণন সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই ধরনের জ্বালানির দাম প্রতি লিটারে প্রায় ২ থেকে ২.৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শুক্রবার, ২০ মার্চ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে খবর।

মূলত উচ্চ অকটেনযুক্ত প্রিমিয়াম পেট্রোল—যেমন ইন্ডিয়ান অয়েলের এক্সপি-৯৫ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের ‘পাওয়ার পেট্রোল’—এই মূল্যবৃদ্ধির আওতায় পড়েছে। বিভিন্ন শহরে এই বৃদ্ধির পরিমাণ সামান্য হেরফের হলেও কোথাও কোথাও তা প্রায় ২.০৯ টাকা প্রতি লিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে সাধারণ মানুষের জন্য রয়েছে স্বস্তির খবর। কারণ এদিন সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে দৈনন্দিন যাতায়াতে ব্যবহৃত জ্বালানির খরচ আপাতত অপরিবর্তিতই থাকছে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে PAN কার্ডে বড় বদল! শুধু আধার নয়, লাগবে আরও নথি

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়ছে প্রিমিয়াম জ্বালানির দামে। ভারত যেহেতু বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও মুদ্রার ওঠানামা দেশিয় বাজারে সরাসরি প্রভাব ফেলে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188