Sunday, March 22, 2026
HomeScrollকেরালায় চাঞ্চল্যকর ঘটনা! তদন্তে পুলিশ
Kerala

কেরালায় চাঞ্চল্যকর ঘটনা! তদন্তে পুলিশ

কোচির ভাদুথালাতে এমন ঘটনা ঘটেছে বলে খবর

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা কেরালায় (Kerala)। বাড়ি থেকে উদ্ধার হল পাঁচ জনের মৃত দেহ। কোচির (Kochi) ভাদুথালাতে এমন ঘটনা ঘটেছে বলে খবর। এই ঘটনায় সেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে দেহগুলিকে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ (Police)। এই ঘটনার তদন্তও (Investigation) শুরু হয়েছে।

সূত্রের খবর, ওই বাড়িতে অবস্থি নায়ার (৩৬), তাঁর মা ও ১৪ বছরের এক নাবালক এবং ৪ বছর এবং ২ বছর বয়সি দুই শিশু থাকতেন। গত বছর মৃত্যু হয়েছিল অবস্থির স্বামী’র। অর পরেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

আরও খবর : জ্বালানি সংকটে আরও বাড়বে বিমানভাড়া!

সূত্রের খবর, এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন অবস্থি। বড় ছেলের চিকিৎসার জন্য তাঁরা ভাদুথালার এই বাড়িটিতে বেশ কিছু সময় ধরে নিজের সন্তান ও মাকে নিয়ে থাকতেন তিনি। তার পরেই শনিবার এমন ঘটনার খবর সামনে আসে। জানা গিয়েছে, ঘটনায় একটি সুইসাইডনোটও পেয়েছেন তদন্তকারীরা। প্রতিবেশীরাও জানিয়েছেন, শুক্রবার সকালের পর থেকে ওই বাড়ির কাউকে আর দেখা যায়নি। এই ঘটনা পুলিশের (Police) প্রাথমিক অনুমান, অবস্থি ও শ্রীকুমারী নাবালক ও দুই শিশুকে খুন করে আত্মহত্যা করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার প্রথমে অবস্থি এবং শ্রীকুমারীর দেহ উদ্ধার করা হয়। তার পরে ৪ ও ২ বছরের দুই শিশুকে একটি ঘর থেকে উদ্ধার করা হয়। আর অন্য ঘর থেকে উদ্ধার করা হয় ১৪ বছরের ওই কিশোরকে। দেহগুলি উদ্ধারের পর সেগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/