Sunday, June 28, 2026
HomeScrollঅমিত শাহর হাত দিয়ে বিজেপির সংকল্প পত্র উদ্ধোধন ২৮ মার্চ
Amit Shah

অমিত শাহর হাত দিয়ে বিজেপির সংকল্প পত্র উদ্ধোধন ২৮ মার্চ

২৭ মার্চ রাতে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ

কলকাতা: ভোটের আগে রাজ্য রাজনীতিতে বাড়তি উত্তাপ ছড়াতে চলেছে বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বের কলকাতা সফর। দলীয় সূত্রে খবর, ২৭ মার্চ রাতে শহরে পৌঁছতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পরের দিন, অর্থাৎ ২৮ মার্চ, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা তাঁর। সেই বৈঠকের ফাঁকেই দলের বহু প্রতীক্ষিত ‘সংকল্প পত্র’ (Sankalpa Patra) প্রকাশ করবেন শাহ, এমনটাই জানা যাচ্ছে।

বিজেপি শিবিরের দাবি, আসন্ন নির্বাচনের আগে এই ‘সংকল্প পত্র’-এই রাজ্যের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরা হবে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো থেকে শুরু করে আইনশৃঙ্খলা, বিভিন্ন ইস্যুতেই দলের অবস্থান স্পষ্ট করা হবে বলে ইঙ্গিত। ইতিমধ্যেই এই ঘোষণাপত্রকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুন: আজ উত্তরে তাণ্ডব, ২৭ তারিখ থেকে পালা দক্ষিণবঙ্গের…

শুধু ঘোষণাপত্র প্রকাশই নয়, শাহকে দিয়ে একটি বড় জনসভা করার পরিকল্পনাও নিচ্ছে বিজেপি। যদিও সেই সভার নির্দিষ্ট স্থান ও সময় এখনও চূড়ান্ত হয়নি, তবু দলীয় অন্দরে জোর প্রস্তুতি চলছে। বিজেপির একাংশের মতে, শাহের উপস্থিতি রাজ্যে নির্বাচনী প্রচারে নতুন গতি আনতে পারে।

এরই মধ্যে বুধবার কলকাতায় আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সফরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। সব মিলিয়ে, ভোটের আগে পরপর কেন্দ্রীয় নেতাদের কলকাতা সফর ঘিরে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO