Monday, June 29, 2026
HomeScrollপ্রার্থী বাছাই ঘিরে বিক্ষোভ, পূর্ব বর্ধমানে জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর
East Burdwan

প্রার্থী বাছাই ঘিরে বিক্ষোভ, পূর্ব বর্ধমানে জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর

টাকার বিনিময়ে প্রার্থী দেওয়ার অভিযোগ

বর্ধমান-  প্রার্থী বাছাই ঘিরে তীব্র ক্ষোভ, পূর্ব বর্ধমান (East Burdwan) জেলা কংগ্রেস কার্যালয়ে (District Congress office) ভাঙচুর ও তালা বদল। রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পরই তীব্র ক্ষোভে ফেটে পড়ল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের একাংশ কর্মী-সমর্থক। প্রার্থী নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি গেটের তালা ভেঙে সেখানে নতুন তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁদের প্রার্থী করা হয়েছে তাঁদের মধ্যে অনেকের পরিবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অথবা বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া হয়েছে বলেও গুরুতর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে দলের আদর্শ ও দীর্ঘদিনের নিবেদিত কর্মীদের প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন-  ‘হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবে’, মনোনয়ন জমা দেওয়ার আগেই হুঙ্কার শুভেন্দু’র

এক বিক্ষুব্ধ কর্মী জানান, “যাঁরা সারা বছর দলীয় কাজ করেননি, তাঁদেরই প্রার্থী করা হয়েছে। আমরা যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছি, তাঁদের কোনও মর্যাদা দেওয়া হয়নি। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলেই আমাদের সন্দেহ।”

বিক্ষোভকারীরা অবিলম্বে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO