Wednesday, May 27, 2026
HomeBig newsরাহুলের দুর্ঘটনায় তালিসারি থানায় অভিযোগ জানাবেন প্রিয়াঙ্কা! সঙ্গে যাচ্ছেন ২ অভিনেতা
Rahul Arunoday Banerjee

রাহুলের দুর্ঘটনায় তালিসারি থানায় অভিযোগ জানাবেন প্রিয়াঙ্কা! সঙ্গে যাচ্ছেন ২ অভিনেতা

কলকাতায় অভিযোগ জানাবে আর্টিস্ট ফোরাম

ওয়েবডেস্ক-  রাহুলের দুর্ঘটনা প্রসঙ্গে তালসারি থানায় (Talasari Thana) অভিযোগ জানানোর সিদ্ধান্ত প্রিয়াঙ্কার (Priyanka Sarkar) । কিছুক্ষণ বাদেই রওনা হবেন বলে সূত্রের খবর। সঙ্গে যাচ্ছেন সিনেমার দুই সিনিয়র অভিনেতা। কলকাতায় অভিযোগ জানাবে আর্টিস্ট ফোরাম।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যুতে হতবাক টলিউড! আউটডোর শুটিংয়ে গিয়ে রাহুলের মৃত্যুতে একের পর এক প্রশ্ন আসছে সামনে! উঠছে বয়ানে অসঙ্গতি! সম্প্রতি আর্টিস্ট ফোরামের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন রাহুল জায়া অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সেই অভিযোগের ভিত্তিতে আরেকটি অভিযোগ দায়ের হবে আর্টিস্ট ফোরামের তরফে। সেইমত শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করবে আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুক্রবার রাতে জরুরী বৈঠকে এমনই জানালেন আর্টিস্ট ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

আরও পড়ুন-  রাহুলের মৃত্যুতে এবার FIR করতে চলেছে আর্টিস্ট ফোরাম

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মাত্র পনেরো মিনিটে নোটিসে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে প্রেস কনফারেন্স ডাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়।প্রসেনজিৎ বলেন, “আমরা চিঠি পাঠিয়েছিলাম ১ এপ্রিল। আমরা আশা করেছিলাম, একটা মোটামুটি উত্তর পাব, যেটা খানিকটা সন্তোষজনক হবে। আমরা কোনও সন্তোষজনক উত্তর পাইনি। কাল আমরা এফআইআর করব।” প্রসেনজিতের বক্তব্য, যিনি চলে গিয়েছেন, তাঁকে তো ফেরানো সম্ভব নয়। তবে এই মৃত্যু নিয়ে অনেকের হাজারও প্রশ্ন রয়েছে। কিন্তু এই অভিযোগ জানাতে এতটা দেরি কেন?

বাংলার সরকার ও ওড়িশার সরকারে কাছে পূর্ণাঙ্গ তদন্তে দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)।  চিঠির বিষয়, অবিলম্বে সিট গঠন করার দাবি সহ প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা সহ  ১ কোটি টাকা ক্ষতিপূরণে দাবি তোলা হয়েছে। এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ। নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়েও সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন তিনেক বাদে অবশেষে বুধবার মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানের অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO