Saturday, April 4, 2026
HomeScroll“ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ,” ‘ধুরন্ধর’ স্টাইলে কটাক্ষের জবাব রাঘব চাড্ডার
Raghab Chadha

“ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ,” ‘ধুরন্ধর’ স্টাইলে কটাক্ষের জবাব রাঘব চাড্ডার

প্রকাশ্যে আম আদমি পার্টির অন্দরের মতবিরোধ! এবার কী হবে?

ওয়েব ডেস্ক: আম আদমি পার্টির (Aam Aadmi Party) অন্দরের মতবিরোধ এবার প্রকাশ্যে। দলেরই একাংশের অভিযোগ, রাঘব চাড্ডা (Raghab Chadha) নাকি বিজেপির (BJP) সঙ্গে আপস করে ফেলেছেন এবং সেই কারণেই নরেন্দ্র মোদির সরকারের প্রতি তাঁর অবস্থান আগের তুলনায় অনেকটাই ‘নরম’। এই অভিযোগকে কেন্দ্র করে তাঁকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন দলের নেতারাই। এবার সেইসব কটাক্ষের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি ব্যবহার করলেন পরিচালক আদিত্য ধরের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর (Dhurandhar The Revenge) একটি জনপ্রিয় সংলাপ, “ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ!”

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন আপ নেতৃত্ব রাঘবকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, সংসদে বক্তব্য রাখার জন্য দলীয় কোটা থেকেও তাঁকে সময় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন রাঘব। প্রশ্ন তোলেন, তাঁকে কেন ‘চুপ করানো’ হচ্ছে, যখন তিনি বরাবর সাধারণ মানুষের সমস্যা নিয়েই কথা বলেছেন।

আরও পড়ুন: দিল্লিতে ঐতিহাসিক রদবদল, সাউথ ব্লক ছাড়ছে প্রতিরক্ষা মন্ত্রক! নতুন ঠিকানা কর্তব্য ভবন-II

সম্প্রতি একটি ভিডিও বার্তায় রাঘব জানান, তাঁর বিরুদ্ধে আনা তিনটি মূল অভিযোগের জবাব তিনি দিতে চান। প্রথম অভিযোগ, তিনি কখনও বিরোধীদের সঙ্গে ওয়াকআউট করেন না। এই প্রসঙ্গে তাঁর দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, সংসদের ক্যামেরা ফুটেজ দেখলেই স্পষ্ট হবে যে বহুবার তিনি বিরোধীদের সঙ্গে ওয়াকআউট করেছেন।

রাঘবের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল, নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাবে তিনি সই করেননি। এর জবাবে রাঘব বলেন, তাঁকে ওই পিটিশনে সই করতে বলা হয়নি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাজ্যসভার আপের ১০ জন সাংসদের মধ্যে ৬ থেকে ৭ জনই সই করেননি, অথচ দায় চাপানো হচ্ছে শুধুমাত্র তাঁর উপর।

আপ নেতার বিরুদ্ধে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে, তিনি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তিনি কখনও কড়া অবস্থান নেন না। এর উত্তরে রাঘব স্পষ্ট ভাষায় বলেন, সংসদ বিশৃঙ্খলার জায়গা নয়। সেখানে চিৎকার, মাইক ভাঙা বা হেনস্থা নয়, বরং মানুষের সমস্যা তুলে ধরাই তাঁর লক্ষ্য। জিএসটি, আয়কর, দিল্লির দূষণ, শিক্ষা, স্বাস্থ্য ও রেলযাত্রীদের সমস্যা- এই সব বিষয়েই তিনি নিয়মিত সরব হয়েছেন বলে দাবি করেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs toto situs slot gacor