Friday, July 10, 2026
HomeScrollঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোদিজি ১৫০০ কোটি টাকা দিতে চান, 'ক্ষমতায় এলে...
Amit Shah

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোদিজি ১৫০০ কোটি টাকা দিতে চান, ‘ক্ষমতায় এলে কাজ’, দাবি শাহের

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শাহের নিশানায় মমতা

ওয়েব ডেস্ক: ‘তৃণমূল হতে দেয়নি, এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে’, ডেবরার সভা থেকে মেদিনীপুরবাসীকে আশ্বাস দিলেন অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচারে শুক্রবার ফের রাজ্যে এসেছেন অমিত শাহ। বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেন। সেই সঙ্গে শাহ ডেবরা জনসভা থেকে মমতাকে উৎখাতের ডাক দেন শাহ। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন,  ‘মমতাকে হারাতে হবে…’ ডেবরায় নির্বাচনী প্রচারের শুরুতেই কড়া বার্তা অমিত শাহর। এদিন খড়্গপুরে দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করেন তিনি। শনিবার পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাঁর সভা রয়েছে।

ফি বছর বর্ষায় দুর্ভোগের অন্ত থাকে না ঘাটালবাসীর। তাই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়িত হলে স্থানীয় মানুষ স্বস্তি পান। কিন্তু এর দায় বা দায়িত্ব কার, সেই নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলে আসছে দীর্ঘকাল ধরে।  ২০১৪ এবং ২০১৯ সালের মতো গত লোকসভা ভোটেও ঘাটালে শাসকদল তৃণমূলের তুরুপের তাস ছিল ‘মাস্টার প্ল্যান।’ সেই ১৯৫৯ সালে মান সিংহ কমিটির রিপোর্টে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়। এই প্রকল্পে সম্মতি দিতে যোজনা কমিশনের ২০ বছর লাগে। তার পর প্রকল্পের সলতে পাকিয়েছিল বামেরা। বাম আমলে টাকা বরাদ্দের পর প্রকল্পের উদ্বোধনও হয়েছিল। তবে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে টাকা বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্যের টালবাহানায় আটকে ছিল গোটা প্রকল্প। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চার বারবার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকার আবেদন করার পরও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও বরাদ্দ করেনি কেন্দ্র। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে তৃণমূল সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য নিজের অর্থে এই প্রকল্প করছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য তৃণমূলকে দায়ি করল অমিত শাহ।

আরও পড়ুন: বিজেপির ইস্তেহারকে ‘জুমলা’ বলে কটাক্ষ অভিষেকের

শাহ প্রতিশ্রুতি দিয়ে বলেন, রাজ্য বিজেপি ক্ষমতায় আসার এক বছরের পর ঘাটালের নিকাশি সমস্যার সমাধান করে দেবেন। ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, কিছু দিন আগে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য নিজের অর্থে এই প্রকল্প করছে। শাহের কথায়, ‘‘মোদিজি ১৫০০ কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের উন্নয়নের জন্য পাঠিয়েছিলেন। ৬০ শতাংশ অর্থ মোদীজি দিতেন। কিন্তু তৃণমূল ঘাটাল মাস্টার প্ল্যানকে জঞ্জাল করে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না, বিজেপির সরকার আনুন, এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার সমাধান করে দেব।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই লক্ষ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। আর নরেন্দ্র মোদি সরকার বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

অমিত শাহ বলেন, ‘‘মমতাদিদি প্রধানমন্ত্রী মোদিজিকে আক্রমণ করেন। পাকিস্তানকে তিন বার আক্রমণ করেছি আমরা। নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত করেছেন। মমতাদিদি বাংলায় অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়েছেন। মমতাদিদির উদ্দেশ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। মোদিজির লক্ষ্য, বাংলার বেকারদের কাজের ব্যবস্থা করা।’’শাহ বলেন, মেদিনীপুরে এমন জোরে বোতাম টিপুন, দেশের সর্বত্র অনুপ্রবেশকারীদের মধ্যে যেন কারেন্ট লাগে।বিজেপি প্রার্থীদের ভোট দিতে আবেদন করে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto