Saturday, April 11, 2026
HomeScrollনবদ্বীপে প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ
Nadia

নবদ্বীপে প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

থানায় ধর্নায় বিজেপি

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মুখে নদীয়ার (Nadia) নবদ্বীপে (Nabadwip) চড়ল উত্তেজনার পারদ। বিজেপি (BJP) প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

অভিযোগ, ব্যাদরাপাড়া গুমটি এলাকায় প্রচারে গিয়ে আচমকাই দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে প্রার্থীর গাড়ি। দুই অভিযুক্ত গাড়ির উপর চড়াও হয়ে চালককে হেনস্থা ও মারধর করে বলে দাবি। যদিও সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না প্রার্থী নিজে।

আরও পড়ুন: ডোমকলে ‘ম্যারাথন’ প্রচারে শাহনাজ, পালাবদলের দাবিতে চড়ছে রাজনৈতিক পারদ

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করা হয়, ফলে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল।

পরে বিক্ষোভকারীরা নবদ্বীপ থানায় গিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। দীর্ঘক্ষণ চাপ সৃষ্টির পর লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবশেষে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী বলেন, “নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই হামলা। হয়তো টার্গেট আমি-ই ছিলাম। এখন নিজের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে। নবদ্বীপে শান্তি আছে ঠিকই, তবে তা শ্মশানের শান্তি।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। নবদ্বীপ শহর তৃণমূল সভাপতি সুজিত সাহার দাবি,
“এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। প্রশাসন তদন্ত করুক। নবদ্বীপে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। এখানে বিজেপি ও সিপিএম দ্বিতীয়-তৃতীয় স্থানের লড়াইয়ে রয়েছে।”

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।  ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই যায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto