Tuesday, May 26, 2026
HomeScrollইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন
Russia-Ukraine

ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন

এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে ৩২ ঘন্টা

ওয়েব ডেস্ক : চার বছর আগে শুরু হয়েছিল রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) সংঘর্ষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চর্চা থেকে সরে এসেছিল এই সংঘর্ষ। কিন্তু, এখনও এই যুদ্ধের আঁচ কমেনি। এর মাঝে অর্থোডক্স ইস্টার উপলক্ষে (Occasion of Orthodox Easter) অস্থায়ী যুদ্ধবিরতিতে (Ceasefire) সম্মত হল দুই দেশ। শনিবার বিকেল থেকে শুরু করে রবিবার রাত পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি।

সপ্তাহখানেক আগে ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। সেই আবেদনে সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এর পরেই ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি থাকবে শনিবার বিকেল চারটে থেকে বরিবার পর্যন্ত। তা ৩২ ঘন্টা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, ইউক্রেনের তরফেও এই সময় যুদ্ধবিরতির আশা করছে তারা।

আরও খবর : শান্তি বৈঠকের আগেই বোমা ফাটালেন ট্রাম্প! ইরানকে সতর্ক করে কী বলল আমেরিকা?

তবে দুই দেশ স্থায়ী যুদ্ধ বিরতিতে যাচ্ছে? এ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তা নিয়ে ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যদি উত্তেজনা কমাতে চায়, তাহলে আগামী কয়েকমাসে শান্তি আলোচনা হওয়া উচিত। জেলেনস্কি আরও জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনুরোধ এসেছে যাতে রাশিয়ার তেল সংশোধনাগারগুলিতে হামলা কমিয়ে আনা হয়। এদিকে নিরাপত্তার বিষয়ে সহযোগিতার জন্য ওমান, কুয়েত এবং বাহরিনের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।

তবে এই প্রথম নয়, গত বছরও ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তা ছিল প্রায় ৩০ ঘন্টা। কিন্তু তার পরেও দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। এদিকে ইউক্রেনের ১৯ শতাংশ এলাকা দখলে রেখেছে রাশিয়া। যা সংঘর্ষের শুরুতেই দখল করে নিয়েছিল ক্রেমলিন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO