Sunday, July 12, 2026
HomeScrollপ্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, শোকপ্রকাশ করলে মুখ্যমন্ত্রী
Asha Bhosle

প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, শোকপ্রকাশ করলে মুখ্যমন্ত্রী

কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ মমতা-মোদি'র

ওয়েব ডেস্ক : এক যুগের অবসান ঘটল। প্রয়াত হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মুম্বই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মহান সঙ্গীত প্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী ও মুগ্ধকর গায়িকা। যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি অনেক বাংলা গানও গেয়েছেন। সেগুলি বাংলাতেও অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘বঙ্গবিভূষণ’ প্রদান করতে পেরেছিলাম। তাঁর পরিবার, সঙ্গীত জগৎ এবং বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) শোকজ্ঞাপন করেছেন।

আরও খবর : সঙ্গীত জগতে নক্ষত্র পতন! না ফেরার দেশে আশা ভোঁসলে

উল্লেখ্য, শনিবার বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁকে রাখা হয়েছিল এমার্জেন্সি কেয়ার ইউনিটে। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। এর পরেই তাঁকে স্থান্তরিত করা হয়েছিল আইসিউতে। কিন্তু, শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী।

এদিকে আশা ভোঁসলের (Asha Bhosle) ছেলে আনন্দ ভোসলে রবিবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মা আজ প্রয়াত হয়েছেন। সোমবার সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। তার পরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে শিবাজি পার্কে বিকেল ৪টেয়।’ এদিকে মুম্বই বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অঙ্গ বিকল হওয়টার কারণেই মৃত্যু হয়েছে কিংবদন্তী সঙ্গীতশিল্পীর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto