HomeBig newsসঙ্গীত জগতে নক্ষত্র পতন! না ফেরার দেশে আশা ভোঁসলে
Asha Bhosle Passes Away

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! না ফেরার দেশে আশা ভোঁসলে

শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় গায়িকাকে

কলকাতা: রবির সকালে ভারতীয় সঙ্গীতজগতের এক যুগের অবসান। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle Passes Away)। এদিন মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়িকার পুত্র আনন্দ ভোঁসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে।

বিগত কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন গায়িকা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত শিল্পী।

আরও পড়ুন: পরিচালক দেবের প্রথম ছবির নায়িকা শুভশ্রী! কামব্যাক হচ্ছে অনির্বাণের? থাকছে আরও চমক

১৯৩৩ সালে জন্মগ্রহণ করা আশা ভোঁসলে ছিলেন ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশকজুড়ে তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে। হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি গড়ে তুলেছিলেন এক অনন্য রেকর্ড। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে—প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি। তাঁর কণ্ঠে ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইয়ে মেরা দিল’-এর মতো প্রাণবন্ত গান যেমন শ্রোতাদের মাতিয়ে তুলেছে, তেমনই ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘মেরা কুছ সামান’, ‘দিল চিজ ক্যা হ্যায়’-এর মতো আবেগঘন গানেও তিনি মুগ্ধ করেছেন সঙ্গীতপ্রেমীদের।

বাংলা গানেও আশা ভোঁসলের অবদান সমান উজ্জ্বল। ‘চোখে চোখে কথা বলো’ বা ‘মনে পড়ে রুবি রায়’-এর মতো গান আজও সমান জনপ্রিয়। ১৯৫০-এর দশক থেকে শুরু করে নতুন সহস্রাব্দ পর্যন্ত একাধিক প্রজন্মের অভিনেত্রীর কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News