Sunday, April 12, 2026
HomeScrollভোটের আগে নেতাজি প্রপৌত্র বিজেপি ছেড়ে তৃণমূলে
Chandra Bose Joins TMC

ভোটের আগে নেতাজি প্রপৌত্র বিজেপি ছেড়ে তৃণমূলে

বিভাজনের রাজনীতির বিরোধী, তৃণমূলে যোগ দিয়ে বললেন চন্দ্র বসু

কলকাতা:  রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) মুখেই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগদান করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose Joins TMC)। রবিবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ কীর্তি আজাদ চন্দ্র বসুর হাতে তৃণমূল পতাকা তুলে দেন।

এর আগে চন্দ্র বসু ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন বিধানসভা ভোটের মুখে রাজ্যের শাসক দলে যোগ দিয়ে তিনি একবাক্যে স্বীকার করে নেন যে, তাঁর বিজেপিতে যোগদান ভুল ছিল। এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পরই কার্যত কেন্দ্রের ক্ষমতাসীন দলের প্রতি মোহভঙ্গ হয়েছিল তাঁর। প্রশ্ন তুলেছিলেন, নেতাজির মতো দেশনায়কের প্রপৌত্র হওয়ার পরও কি তাঁর নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়? রবিবার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন চন্দ্র বসু। এদিন তৃণমূলে যোগ দিয়ে চন্দ্র বসু বলেন, ‘ওরা ভারতের সংবিধানের বিরোধিতা করে।’ তাঁর কথায়, ‘বিভাজনের রাজনীতির বিরোধিতা করতে এই মুহূর্তে নেতাজির ‘ভারতবর্ষ’ ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক।’চন্দ্র বসুর অভিযোগ, বিজেপিতে যোগ দিয়ে বাংলার জন্য একাধিক প্রস্তাবও রেখেছিলেন তিনি। কিন্তু তা গৃহীত হয়নি। ‘শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শেই আমার রাজনীতি। বিজেপি আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/