Sunday, July 12, 2026
HomeScroll'রবিবার মধ্যরাত থেকেই 'অপারেশন' শুরু হবে', আশঙ্কা প্রকাশ মমতা'র
Mamata Banerjee

‘রবিবার মধ্যরাত থেকেই ‘অপারেশন’ শুরু হবে’, আশঙ্কা প্রকাশ মমতা’র

'ভোটের মেসিন খুব সাবধাব', কেন বললেন মমতা?

ওয়েব ডেস্ক : বিজেপির (BJP) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভোটমুখী বাংলায় রবিবার মধ্যরাত থেকেই ‘অপারেশন’ শুরু হবে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের প্রচার থেকে এমনটা জানালেন মমতা।

তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “ভোটের মেসিন খুব সাবধাব। এদের প্ল্যান। স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। বুঝতেই পারছেন আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। আজকের মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে বলে আমরি শুনেছি। টিভিতে যদি দেখায় বিজেপি জিতছে, বুঝবেন মিথ্যা কথা বলছে।” সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “আমরাই জিতব। কোনও ক্ষমতা নেই আমাদের হারাবে। তৃণমূল (TMC) জিতবে”

আরও খবর : মোথাবাড়ি কাণ্ডে প্রথম গ্রেফতার, এনআইএ-র হাতে ধৃত আইএসএফের পঞ্চায়েত সদস্য

প্রসঙ্গত, ইভিএম কারচুপি নিয়ে একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা (Mamata Banerjee)। সেই কথায় এবার প্রচারে তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে ভোট লুটের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। মমতা এদিন অভিযোগ করেছেন, ভোট কিনতে টাকা দিচ্ছে বিজেপি। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও দিতে বারণ করেছেন তিনি।

এ নিয়ে মমতা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “ওই অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে তুলে নেবে। কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইডি সিবিআইকে পাঠিয়ে দেবে। বাইরে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto