Friday, May 29, 2026
HomeScrollবোলপুরে শাহর ঝাঁঝালো আক্রমণ, ইউসিসি থেকে অনুপ্রবেশ একাধিক ইস্যুতে একহাত তৃণমূলকে
Amit Shah

বোলপুরে শাহর ঝাঁঝালো আক্রমণ, ইউসিসি থেকে অনুপ্রবেশ একাধিক ইস্যুতে একহাত তৃণমূলকে

রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ

এক নজরে
12.26 সর্বশেষ
বোলপুরে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শাহের
12.27
মমতাকে কটাক্ষ শাহের
12.30
তৃণমূলকে খোঁচা স্বরাষ্ট্রমন্ত্রীর
12.36
“মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মা-বোনেদের সুরক্ষা নেই।”
12.40
‘‘আমরা ক্ষমতায় এলে ইউসিসি চালু করব।"
12.48
তৃণমূলের বিরুদ্ধে ‘গুন্ডারাজের’ অভিযোগ তুললেন অমিত শাহ

বোলপুর: আজ বীরভূমে (Birbhum) অমিত শাহের (Amit Shah) সভা। বোলপুরে (Bolpur) জনসভা থেকে তৃণমূল (TMC) সরকারকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইউসিসি (UCC) চালুর প্রতিশ্রুতি থেকে শুরু করে দুর্নীতি, মহিলা নিরাপত্তা ও অনুপ্রবেশ, প্রায় সব ক্ষেত্রেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

আরও পড়ুন: রয়েছে ১০০ ভরি সোনা, কোটি টাকার সম্পত্তি! হলফনামায় আর কী জানিয়েছেন লাভলি মৈত্র?

বোলপুরে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শাহের
🕒 শেষ আপডেট: 12.48
তৃণমূলের বিরুদ্ধে ‘গুন্ডারাজের’ অভিযোগ তুললেন অমিত শাহ

শাহের অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মমতার সরকারকে টাটা-বাই করে দিন। কাটমানি আর সিন্ডিকেট রাজ শেষ করব।” শুধু তাই নয়, কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।” তৃণমূলের ‘গুন্ডা’দের উদ্দেশে সরাসরি সতর্কবার্তাও দেন শাহ। তাঁর কথায়, “২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন। না হলে ৫ মে-র পর খুঁজে খুঁজে জেলে ভরা হবে।” একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “বোমার জবাব ব্যালটে দিন। ভয় নয়, ভরসায় উত্তর দেবে বাংলার মানুষ।”

🕒 শেষ আপডেট: 12.40
‘‘আমরা ক্ষমতায় এলে ইউসিসি চালু করব।"

সভামঞ্চ থেকে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে দেশে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করা হবে। একই সঙ্গে একাধিক বিয়ের প্রথা বন্ধের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “চার বার বিয়ে করার দিন শেষ হবে।”

🕒 শেষ আপডেট: 12.36
“মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মা-বোনেদের সুরক্ষা নেই।”

মহিলা নিরাপত্তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শাহ। অভিযোগ করেন, “মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মা-বোনেদের সুরক্ষা নেই।” বিজেপি এমন বাংলা গড়বে, যেখানে গভীর রাতেও মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন বলেও দাবি করেন তিনি।

🕒 শেষ আপডেট: 12.30
তৃণমূলকে খোঁচা স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহ বলেন, ‘‘জলজীবন মিশন-এর জন্য মোদিজি কোটি কোটি টাকা দিয়েছেন। আপনাদের কাছে তা পৌঁছোয়নি। কোথায় গেল সেই টাকা? তৃণমূলের গুন্ডারা সেই টাকা খেয়ে নিয়েছে। ময়ূরেশ্বরে এমন রাস্তা বানিয়েছে, হাত দিয়েই তুলে ফেলা যায়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এরা বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে পারে না। মোদীজি শান্তিনিকেতনকে ইউনেস্কো-র স্বীকৃতি এনে দিয়েছেন। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা বানানোর কাজ মোদীজি করেছেন।’’

🕒 শেষ আপডেট: 12.27
মমতাকে কটাক্ষ শাহের

‘‘কোনও গরিব মানুষ ঘর বানাতে চাইলে মমতার গুন্ডাদের পয়সা দিতে হয়। আপনারা মমতাকে টাটা-বাই করে দিন। কাটমানি, সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ আমরা করব। এই রাজ্যে ৪ মে-র পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। রাজ্যে বিকাশের নতুন যুগ শুরু হবে।’’

🕒 শেষ আপডেট: 12.26
বোলপুরে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শাহের

এদিন দলীয় কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূলকে হুঁশিয়ারিও দেন শাহ। বলেন, “৫ মে-র পর সব হিসাব নেওয়া হবে।” পাশাপাশি ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “বোমের জবাব ব্যালটে দিন।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO