Wednesday, July 15, 2026
HomeScroll‘আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী’, বললাম চেক করো', বিস্ফোরক অভিযোগ মমতার
Mamata Banerjee

‘আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী’, বললাম চেক করো’, বিস্ফোরক অভিযোগ মমতার

'কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন !' চাঞ্চল্যকর অভিযোগ মমতার

ওয়েব ডেস্ক: দেশকে সঙ্কটে ফেলে…কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন! আপনাদের কেন্দ্রীয়বাহিনীর গাড়িতে কী কী আসে আমি জানি । যদি দম থাকে, প্রতিদিন অন্যের গাড়ি চেক করার আগে আমার গাড়ি চেক করুন।ইসলামপুরের ইসলামপুর কোর্ট ময়দানের জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের আগে তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি নিয়ে এবার বিজেপিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরে তাঁর গাড়ি চেকিংয়েও চেষ্টা করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর।পয়লা বৈশাখের শুভ মুহূর্তে তাঁকে গালি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা।

ইসলামপুরে ভোট প্রচারে গিয়ে বুধবার মমতার অভিযোগ, ‘কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, আমি জানি। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কেন হবে না? যদি দম থাকে, প্রতিদিন অন্যের গাড়ি চেক করার আগে আমার গাড়ি চেক করুন। আজও আপনারা দমদমে এসেছিলেন, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু, আপনারা পালালেন। এসেছিলেন তো? আমি খুশি হয়েছি। যে, আমি বিজেপির মতো চোর-ডাকাত নই। আমি রাজনীতি করি। এক টাকাও বেতন সরকার থেকে নিই না। এটা বুঝতে হবে।আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। ’ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি হোয়াটস অ্যাপ মেসেজকে কেন্দ্র করে। মঙ্গলবার তৃণমূলের তরফে একটি হোয়াটস অ্যাপ মেসেজ প্রকাশ্যে আনা হয়। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশন দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ভোটের আগে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড, কী বললেন স্মৃতি ইরানি?

ভোটের (West Bengal Assembly Election) দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের আগে আজ, বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই সভা থেকেই গাড়ি তল্লাশি বিতর্কে মুখ খোলেন তিনি।মমতার দাবি, ‘আমি বললাম, চেক করো চেক করো। আমি চাই চেক করো। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না? শুধু তৃণমূলের গাড়িতে কেন হবে? এটা কেন ভাবে নির্বাচন হচ্ছে?’ এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, ”কেন্দ্রীয় নেতাদের গাড়িতে টাকা আসে। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কি কি আসে সব আমি জানি।”শুধু তাই নয়, কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে মমতা বলেন, ”যদি সাহস থাকে প্রত্যেকদিন আমার গাড়িতে তল্লাশি চালাও। আজ যেভাবে দমদম বিমানবন্দরে তল্লাশিতে এসেছিল, তাতে আমি খুশি। বিজেপির মতো আমি চোর, ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সা স্যালারিও নিই না।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot