Friday, June 19, 2026
HomeScrollবিদ্যুৎই নেই কলকাতার ১০০-র বেশি বুথে, কড়া নির্দেশ কমিশনের
Election Commission

বিদ্যুৎই নেই কলকাতার ১০০-র বেশি বুথে, কড়া নির্দেশ কমিশনের

হাই-ভোল্টেজ ভবানীপুর কেন্দ্র ভোটগ্রহণ নিয়েও বিশেষ সতর্ক কমিশন

কলকাতা: প্রতিটি বুথে ভোট চলাকালীন অত্যাধুনিক ওয়েব কাস্টিংয়ের বন্দোবস্ত করতে বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা ছাড়া তা সম্ভব নয়। কলকাতার ১০০টিরও বেশি বুথে বিদ্যুৎ (Kolkata Polling Booth Power Outage) পরিষেবা নেই। ভোটের আগে এই তথ্য জানতে কড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। অবিলম্বে বুথগুলিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) বিষয়টি দেখতে বলা হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা না করা গেলে জেনারেটর রাখতে বলেছে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার চারটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১০০-র বেশি বুথে বিদ্যুৎ নেই। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা কলকাতা বন্দর এলাকার, যেখানে ৫০টিরও বেশি বুথ বিদ্যুৎহীন। পাশাপাশি, হাই-ভোল্টেজ ভবানীপুর কেন্দ্র ভোটগ্রহণ নিয়েও বিশেষ সতর্ক কমিশন। কমিশনের সাফ কথা, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। ভোটে স্বচ্ছতা বজায় রাখতে এখন বুথে ওয়েব কাস্টিং করা হয়। বিদ্যুৎ না থাকলে এই অত্যাধুনিক ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়। অন্যদিকে ভোটের দিন গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে বুথকক্ষের জানালা এবং অতিরিক্ত দরজা বন্ধ রাখা হয়। ফলে বিদ্যুৎ না থাকলে ঘরগুলি অন্ধকার হয়ে যায়, যা ভোটকর্মী ও ভোটার, উভয়ের জন্যই সমস্যার।

আরও পড়ুন: প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৪০ হাজার রাজ্য পুলিশের নিরাপত্তা

কোনও না কোনও স্কুলে রাজ্যের অধিকাংশ ভোটকেন্দ্র। এ ক্ষেত্রে তাই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ রাজ্য সরকারের। তারা এই সমস্ত স্কুলের পরিকাঠামো উন্নত করেনি। তাই সমস্যা হচ্ছে। দক্ষিণ কলকাতায় এই কাজে যুক্ত এক আধিকারিক জানান, কমিশনের নির্দেশ কার্যকর করতে ওই সমস্ত বুথে অস্থায়ী ভাবে বিদুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। প্রয়োজন অনুযায়ী জেনারেটর রাখা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto