Thursday, July 16, 2026
HomeScrollকাম্বলির শারীরিক অবস্থার অবনতি! পুরানো বন্ধুর পাশে দাঁড়িয়ে কী করলেন শচীন?
Sachin Tendulkar

কাম্বলির শারীরিক অবস্থার অবনতি! পুরানো বন্ধুর পাশে দাঁড়িয়ে কী করলেন শচীন?

এখন কেমন আছেন বিনোদ কাম্বলি? দেখুন লেটেস্ট আপডেট

ওয়েব ডেস্ক: পুরানো বন্ধু ও সহকর্মীকে যে তিনি ভোলেননি, তা আবার বুঝিয়ে দিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) পাশে দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার্স। তাঁর চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) তৈরি হয়েছে। সেই গ্রুপে যোগ দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীনও।

গ্রুপে কারা কারা রয়েছেন, তা প্রকাশ্যে না এলেও শচীনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর আগেও কাম্বলির অসুস্থতার সময়ে নিঃশব্দে পাশে দাঁড়িয়েছেন তিনি। এ বারও কোনও প্রচার ছাড়াই বন্ধুর পাশে দাঁড়ালেন ‘মাস্টার ব্লাস্টার’। কাম্বলির ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গ্রুপের মাধ্যমে প্রাক্তন ক্রিকেটাররা আর্থিক সাহায্য করছেন।

আরও পড়ুন: এবার রাহানেকে ছাঁটবে KKR? কে হতে পারেন দলের অধিনায়ক? বদলাবে টিম কম্বিনেশন? দেখুন বড় আপডেট

জানা গিয়েছে, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যার ফলে ভবিষ্যতে ব্রেন স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বর্তমানে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবুও তিনি পুরোপুরি সুস্থ নন। স্মৃতিশক্তিও ক্রমশ ক্ষীণ হচ্ছে। মার্কাসের কথায়, “অনেক কিছুই ভুলে যাচ্ছেন কাম্বলি। তবে কিছু বিষয় মাথায় থাকলে পরে তা মনে করতে পারেন। না হলে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।”

প্রখ্যাত নিউরোসার্জন আদিল চাগলা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতির পরবর্তী ধাপ হতে পারে ব্রেন স্ট্রোক। কাম্বলি মদ্যপান ছাড়লেও এখনও ধূমপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে পারেননি। মাঝেমধ্যে পথচলতি মানুষের কাছ থেকেও সিগারেট চান তিনি। চিকিৎসকদের মতে, এই অভ্যাস তাঁর শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলছে। শুধু হার্ট, লিভার বা কিডনি নয়—এখন ক্ষতির প্রভাব পড়ছে সরাসরি মস্তিষ্কে, যার ফলে শারীরিক ভারসাম্যও নষ্ট হচ্ছে।

উল্লেখ্য, একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন কাম্বলি। দেশের হয়ে ১৭টি টেস্টে ১০৮৪ রান এবং ১০৪টি এক দিনের ম্যাচে ২৪৭৭ রান করেছেন তিনি। টেস্টে চারটি এবং একদিনের ক্রিকেটে দুটি শতরান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯টি ম্যাচে প্রায় ১০ হাজার রান ও ৩৫টি শতরান তাঁর কেরিয়ারের উজ্জ্বল দিক তুলে ধরে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot